সংবাদ পাঠিকা হিসেবে সুযোগ লাভ রুপান্তরকামীর, ইতিহাস গড়ার দাবী বাংলাদেশে
Connect with us

বিশ্বের খবর

সংবাদ পাঠিকা হিসেবে সুযোগ লাভ রুপান্তরকামীর, ইতিহাস গড়ার দাবী বাংলাদেশে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ মার্চ : বাংলাদেশের এক বেসরকারী সংবাদমাধ্যমের এক নতুন সিদ্ধান্তে সংবাদজগতের পাশাপাশি আলোড়ন পরে গিয়েছে দেশজুড়ে। এই প্রথমবারের জন্য সেই দেশের এক বেসরকারি সংবাদমাধ্যমে সংবাদপাঠিকা হিসেবে নিয়োগ করা হল এক রূপান্তরকামীকে।

তানসুভা আনন শিশির নামে ওই রুপান্তরকামীকে আগামী সোমবার থেকে ওই টিভি চ্যানেলের হয়ে খবর পড়তে দেখা যাবে। আন্তর্জাতিক নারী দিবসে তানসুভাকে নিয়োগের সিদ্ধান্তে শুরু হয়েছে অভিনন্দনের বন্যা।মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তানসুভা। পরে অভিনয় জগতেও পা রাখেন তিনি। জানা গিয়েছে , একটি নাটকে তাঁর উচ্চারণ শুনে মুগ্ধ হয়ে চ্যানেল কর্তৃপক্ষ সংবাদ পাঠিকা হিসেবে যোগ দেওয়ার জন্য তাঁকে অফার দেওয়া হয়।
ছোটবেলা থেকেই প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বারবার। হতে হয়েছে ট্রোলিংয়ের শিকার। তবুও হার না মেনে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। প্রথমে জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ থেকে বৃত্তি পাওয়া। পরে ডব্লিউএইচও থেকে টিডিআর ইন্টারন্যাশনাল স্কলারশিপও পান তিনি। এগুলি ছিল তার সফলতার সিড়িতে ওঠার প্রথম ধাপ।এমন সুযোগ পেয়ে খুশি তানসুভা।আমরা এই ধরনের কাজে যুক্ত হলে মানুষ ট্রান্সজেন্ডারদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবেন বলে অভিমত তার।

Continue Reading
Advertisement