পাকিস্তানে খুন হিন্দু পরিবারের ৫ সদস্য, সরব হিন্দু সংগঠনগুলি
Connect with us

বিশ্বের খবর

পাকিস্তানে খুন হিন্দু পরিবারের ৫ সদস্য, সরব হিন্দু সংগঠনগুলি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৭ মার্চ : পাকিস্তানে (Pakistan) এক পরিবারের পাঁচজন সদস্যকে নৃশংসভাবে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, রহিম ইয়ার খান শহর থেকে ১৫ কিলোমিটার দূরে আবু ধাবি কলোনীর ১৩৫-পি চকের বাসিন্দা রাম চাঁদ নামে ৩৬ বছর বয়সি এক ব্যক্তি সহ তাঁর পরিবারের পাঁচজনকে খুন করেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা।

কোনও ধারাল অস্ত্র বা ছুরি দিয়ে প্রত্যেককে নৃশংসভাবে মারা হয়েছে। এই ঘটনায় সমাজকর্মী বীরবল দাস এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, পেশায় দর্জির কাজ করতেন রাম চাঁদ। এলাকায় ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার কোনো শত্রু ছিল না। অথচ কি কারণে তার পরিবারকে খুন করা হল তা স্পষ্ট নয়। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানা তিনি। উল্লেখ্য পাকিস্তানে ক্রমশঃ হিন্দুদের সংখ্যা কমে আসছে। কয়েকদিন আগেই পাক হিন্দুদের প্রতি অত্যাচারের প্রতিবাদে সরব হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে একটি চিঠি দেয় ‘হিন্দু ফোরাম অফ ব্রিটেন’। এই ফোরামের ছত্রছায়ায় রয়েছে বেশ কয়েকটি ব্রিটিশ হিন্দু সংগঠন। চিঠিতে বলা হয়েছে, “পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু নাগরিকরা খুব সমস্যার মধ্যে রয়েছেন। নানা অত্যাচার ও অবিচারের শিকার হচ্ছেন তাঁরা। ক্রমে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

Continue Reading
Advertisement