মঙ্গল গ্রহের মাটিতে পদাপর্ণের পর সাড়ে ৬মিটার এলাকাজুড়ে সফর নাসার রোভারের মঙ্গল গ্রহের মাটিতে পদাপর্ণের পর সাড়ে ৬মিটার এলাকাজুড়ে সফর নাসার রোভারের
Connect with us

বিশ্বের খবর

মঙ্গল গ্রহের মাটিতে পদাপর্ণের পর সাড়ে ৬মিটার এলাকাজুড়ে সফর নাসার রোভারের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৬ মার্চ: প্রথম টেস্ট ড্রাইভেই মঙ্গল গ্রহের মাটিতে সফলতা পেল নাসা-র রোভার ‘পারসিভের‌্যান্স। উল্লেখ্য বৃ্হস্পতিবার লাল গ্রহে প্রায় ৩৩মিনিট ধরে ঘোরাফেরা করে রোবটযানটি।

শুক্রবার সকলের সঙ্গে এই সুখবর শেয়ার করেছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা।রোবটযানের এই সাফল্যে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ‘পারসিভের‌্যান্স’-এর মবিলিটি টেস্ট বেড ইঞ্জিনিয়ার অ্যানেইস জারিফিয়ান।নাসা-র বিজ্ঞানীরা জানিয়েছেন, ছ’চাকার রোবটযানটি বৃহস্পতিবার লাল গ্রহের ২১.৩ ফুট এলাকা জুড়ে ঘোরাফেরা করে। নাসাসূত্রে জানা গিয়েছে, প্রথমে ১৩.১২ ফুট এগিয়ে গিয়ে ১৫০ ডিগ্রি বাঁ-দিকে মুখ ঘোরায় ‘পারসিভের‌্যান্স’। এর পর পিছিয়ে আসে ৮.২ ফুট। প্রথম বার পরীক্ষামূলক ভাবে ২১ ফুটের সামান্য বেশি জায়গায় ঘোরাফেরা করলেও ভবিষ্যতে মঙ্গলের মাটিতে রোবটযানটি আরও দীর্ঘ পথ পাড়ি দিতে পারে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে নাসা।উল্লেখ্য পৃথিবী থেকে মঙ্গলের ১ দিনের সময়সীমা সামান্য বেশি হয়। সব ঠিকঠাক থাকলে শুক্রবার এবং শনিবারেও লাল গ্রহের মাটি চষে বেড়াবে ‘পারসিভের‌্যান্স’।যদিও এর আগে নাসার পাঠানো কিউরিওসিটির চেয়ে দক্ষতায় এগিয়ে রয়েছে পারসিভের‌্যান্স।যদিও মঙ্গলে পা রাখার ৮ বছর পর এখনও কাজ করে চলেছে ‘কিউরিওসিটি’। তা সত্ত্বেও ‘পারসিভের‌্যান্স’ এর মঙ্গলগ্রহের অভিযানকে অনন্য মাইলফলক বলে আখ্যা দিয়েছে সংস্থা।