বিশ্বের খবর
তেহরানে শুরু আয়াতোল্লা খামেনেইর অন্ত্যেষ্টি! পৌঁছেই শ্রদ্ধা জানাল ভারতীয় দল সহ ১০০ দেশ
ডিজিটাল ডেস্কঃ ইরানের (Iran) সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei)-র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া (State Funeral) শুরু হয়েছে তেহরানে (Tehran)। শুক্রবার ইরানে পৌঁছে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের (India) বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা (Pabitra Margherita), বিহারের (Bihar) রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন (Syed Ata Hasnain)-সহ ভারতীয় প্রতিনিধি দল (Indian Delegation)।
তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা (Imam Khomeini Grand Mosalla)-য় রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হয়েছে। সেখানে প্রধান প্রার্থনাকক্ষে প্রয়াত নেতার কফিন রাখা হয়েছে, যাতে দেশ-বিদেশের অতিথি, কূটনীতিক (Diplomat) ও বিশিষ্ট ব্যক্তিরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
ইরানের আনুষ্ঠানিক আমন্ত্রণে ভারত থেকেও একটি সর্বদলীয় (All-Party) প্রতিনিধি দল তেহরান সফর করছে। কংগ্রেস (Congress)-এর প্রবীণ নেতা ও প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ (Salman Khurshid), কংগ্রেসের আইটি সেলের প্রধান পবন খেরা (Pawan Khera), বিজেপি (BJP)-র নেতা নীতিন নবীন (Nitin Nabin), জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পিডিপি (PDP) নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) এবং আঞ্জুমান-ই-শারী শিয়ানের সভাপতি আগা সৈয়দ হাসান মোসাভি আল সাফাভি (Agha Syed Hassan Al Safavi)-ও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়া (Russia), চীন (China), তুরস্ক (Turkey), ইরাক (Iraq), বাংলাদেশ (Bangladesh), বসনিয়া ও হার্জেগোভিনা (Bosnia and Herzegovina), হাঙ্গেরি (Hungary)-সহ বহু দেশের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধি, ধর্মীয় নেতা ও রাজনৈতিক সংগঠনের সদস্যরাও শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (Foreign Ministry) মুখপাত্র ইসমাইল বাঘাই (Esmail Baghaei) জানিয়েছেন, প্রায় ১০০টি দেশের সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন। পাশাপাশি আটজন রাষ্ট্রপ্রধান (Head of State) এবং ১২ জন পার্লামেন্ট স্পিকার (Parliament Speaker)-এর উপস্থিতির কথাও জানানো হয়েছে।
