৩৭ দিনের সংগ্রামের পর প্রথম নিশ্চিন্ত ঘুম! আন্দোলন জয়ের পর বার্তা অভিজিৎ দীপকের
Connect with us

দেশের খবর

৩৭ দিনের সংগ্রামের পর প্রথম নিশ্চিন্ত ঘুম! আন্দোলন জয়ের পর বার্তা অভিজিৎ দীপকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টানা ৩৭ দিনের আন্দোলনের পর অবশেষে স্বস্তির ঘুম। ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Deepke) রবিবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে জানালেন, বহুদিন পর কোনও দুশ্চিন্তা ছাড়াই নিজের ঘরে ঘুম থেকে উঠেছেন। NEET প্রশ্নফাঁস আন্দোলনে সরকারের দাবি মেনে নেওয়া এবং তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার করা হলেও, তাঁর স্পষ্ট বার্তা—এটি শেষ নয়, বরং নতুন পথচলার শুরু।

Advertisement
ads ads

ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, “অনেকদিন পর এমনভাবে ঘুমিয়েছি, যেখানে সন্ধ্যা পর্যন্ত কী হবে বা নতুন কী সিদ্ধান্ত আসবে, তা নিয়ে কোনও চিন্তা ছিল না। গত ৩৭ দিন অত্যন্ত কঠিন ছিল। তবে আজ কিছুটা স্বস্তি অনুভব করছি।”

তিনি আন্দোলনের প্রতিটি সমর্থককে ধন্যবাদ জানান। একই সঙ্গে যাঁরা তাঁদের সমালোচনা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, যুক্তিসঙ্গত সমালোচনা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে এবং ভুল শুধরে এগিয়ে যেতে সাহায্য করেছে।

অভিজিৎ জানান, শেষ কয়েকদিন তিনি টাইফয়েড (Typhoid) ও জ্বরে আক্রান্ত ছিলেন। সেই কারণে যন্তর মন্তরে উপস্থিত সকল আন্দোলনকারীকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারেননি। তিনি বলেন, “যাঁরা টানা ৩৭ দিন যন্তর মন্তরে থেকে দেশের স্বার্থে আন্দোলন করেছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও স্যালুট।”

গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিবাদে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি (CJP) মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দেশের তরুণদের একটি বড় আন্দোলনের মুখ হয়ে ওঠে। Gen Z প্রজন্মের হাজার হাজার শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেন।

Advertisement
ads ads

NEET প্রশ্নফাঁস, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবিতে শুরু হওয়া আন্দোলনের পর সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করার আশ্বাস দেয় এবং তাদের মূল দাবিগুলিও মেনে নেয়। এরপরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হয়।

তবে আন্দোলন সাময়িকভাবে থামলেও ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন অভিজিৎ। তাঁর কথায়, “এটা সবে শুরু। ককরোচ জনতা পার্টির (CJP) এখনও অনেক দূর পথ চলা বাকি। অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠ ভবিষ্যতেও সোচ্চার থাকবে।”

Continue Reading
Advertisement ads