বাংলাদেশে রথযাত্রা অনিশ্চিত! ইউনূস সরকারের আমলে মৌলবাদী ফতোয়ার ছায়া
Connect with us

ধর্ম

বাংলাদেশে রথযাত্রা অনিশ্চিত! ইউনূস সরকারের আমলে মৌলবাদী ফতোয়ার ছায়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। শেখ হাসিনার সরকারের পতনের পর এবং নোবেলজয়ী মহম্মদ ইউনূসের (Mohammad Yunus) অন্তর্বর্তী সরকারের আমলে বারবার হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশে অনিশ্চিত হয়ে উঠেছে অন্যতম প্রধান হিন্দু উৎসব — রথযাত্রা (Rath Yatra)।

কলকাতা ইস্কনের (ISKCON Kolkata) সহ-সভাপতি রাধারমন দাস (Radharaman Das) জানিয়েছেন, বাংলাদেশের একাধিক মৌলবাদী সংগঠন রথযাত্রা বন্ধ করতে ফতোয়া জারি করেছে। সেই সব নির্দেশিকায় বলা হয়েছে— মসজিদের সামনে দিয়ে রথ চলবে না, আজানের সময় রথের গতিবিধি বন্ধ রাখতে হবে, এমনকি তখন রথ ঘরে ঢুকিয়ে রাখতে হবে। তাঁর অভিযোগ, এসব নির্দেশ শুধুই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং ইচ্ছাকৃত ভাবে হিন্দুদের ধর্মাচরণের উপর চাপ সৃষ্টি।

আরও পড়ুনঃ দিঘায় প্রথম রথযাত্রা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঢাকা সহ গোটা বাংলাদেশে যেখানে প্রতিবছর প্রায় ৫০টিরও বেশি রথ বের হয়, সেখানে এবার অনেকেই রথ বের করতে সাহস পাচ্ছেন না বলে খবর। কলকাতা ইস্কনের পক্ষ থেকে এই বিষয়ে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Advertisement
ads

রাধারমন দাস স্পষ্ট ভাষায় বলেন, “রথযাত্রা ধর্মীয় উৎসব, কিন্তু এখন তা নিরাপত্তার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। যারা রথ বের করতে চায়, তারা আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছে। এই ধরনের পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।”

অর্থাৎ, নতুন সরকারের শাসনেই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার আজ চরম সঙ্কটের মুখে।

Continue Reading
Advertisement