ধর্ম
তীর্থযাত্রীদের জন্য বড় খবর! চারধামের ক্যালেন্ডার প্রকাশ করল মন্দির কর্তৃপক্ষ
ডিজিটাল ডেস্কঃ শিবরাত্রির (Shivratri) পুণ্য লগ্নে ভক্তদের জন্য এল বহু প্রতীক্ষিত সুখবর। আগামী ২২ এপ্রিল খুলে যাচ্ছে কেদারনাথ ধামের (Kedarnath Dham) দরজা। উখিমঠের (Ukhimath) ওমকারেশ্বর মন্দিরে (Omkareshwar Temple) এক অনুষ্ঠানের মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা (Official announcement) করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক ভক্তের (Devotees) সমাগমের আশা করছে প্রশাসন।
আগামী ২২ এপ্রিল সকাল ৮টা নাগাদ বৃষ লগ্নে (Vrish Lagna) কেদারনাথ মন্দিরের কপাট খোলা হবে। এ বছর মন্দিরের প্রধান পুরোহিত (Chief Priest) হিসেবে দায়িত্ব সামলাবেন টি গঙ্গাধর লিং (T Gangadhar Ling)। শুধু কেদারনাথ নয়, উত্তরাখণ্ডের চারধাম যাত্রার (Char Dham Yatra) বাকি মন্দিরগুলোর সময়সূচিও (Schedule) প্রকাশিত হয়েছে। ২৩ এপ্রিল ২০২৬ ভোর ৬টা ১৫ মিনিটে ব্রহ্ম মুহূর্তে (Brahma Muhurta) খুলবে বদ্রীনাথ মন্দির (Badrinath Temple)। তার আগে ৭ এপ্রিল থেকে শুরু হবে বার্ষিক গদুঘর যাত্রা (Gadughar Yatra)।
অন্যদিকে, ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) পুণ্য তিথিতেই খুলে যাচ্ছে গঙ্গোত্রী (Gangotri) ও যমুনোত্রী (Yamunotri) মন্দিরের দরজা। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই মন্দিরগুলোতে পৌঁছানোর জন্য ভক্তদের শারীরিক প্রস্তুতি (Physical preparation) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা মাথায় রেখে আগেভাগেই যাতায়াত ও থাকার পরিকল্পনা (Planning) সেরে রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ২২ এপ্রিল থেকে পুনরায় ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হতে চলেছে হিমালয়ের (Himalayas) পবিত্র প্রাঙ্গণ।
