ধর্ম
অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন? তিথি মেনে সেরা সময়গুলি একবার দেখে নিন
ডিজিটাল ডেস্কঃ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা আপামর বাঙালির কাছে ‘অক্ষয় তৃতীয়া’ নামে পরিচিত। হিন্দু ধর্মমতে, এই দিনটি হলো পরম পবিত্র ও শুভ। ‘অক্ষয়’ শব্দের অর্থ হলো যার কখনও বিনাশ বা ক্ষয় হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ দিনে কোনো শুভ কাজ, পুজো কিংবা দান-ধ্যান করলে তার সুফল চিরস্থায়ী হয়।
বাঙালি সংস্কৃতিতে অক্ষয় তৃতীয়া মানেই নতুন শুরুর আনন্দ। ব্যবসায়ীরা পুরনো খাতা বন্ধ করে নতুন ‘হালখাতা’ খোলেন এই দিনে। পাশাপাশি সমৃদ্ধির প্রতীক হিসেবে সোনা বা রুপোর অলঙ্কার কেনার রীতিও বহু প্রাচীন। অনেকে আবার এই দিনে গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করেন। তবে সব কাজই তিথি ও নক্ষত্র মেনে করলে তা অধিক ফলদায়ক হয় বলে মনে করা হয়।
সোনা ও রুপো কেনার শুভ সময় (শুভ মুহূর্ত):
পঞ্জিকা ও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এবারের অক্ষয় তৃতীয়ায় কেনাকাটার জন্য বেশ কিছু বিশেষ সময় রয়েছে:
-
১) রবিবার (১৯ এপ্রিল): সকাল ১০টা ৪৯ মিনিট থেকে বেলা ১২টা ২১ মিনিট।
-
২) রবিবার (১৯ এপ্রিল): দুপুর ১টা ৫৮ মিনিট থেকে দুপুর ৩টে ৫৫ মিনিট।
-
৩) রবিবার (১৯ এপ্রিল): সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে রাত ১০টা ৫৮ মিনিট।
-
৪) রবিবার (ইংরেজি মতে সোমবার): রাত ১টা ৪৩ মিনিট থেকে রাত ৩টে ৬ মিনিট।
-
৫) সোমবার (২০ এপ্রিল): ভোর ৪টে ২৯ মিনিট থেকে ভোর ৫টা ৫২ মিনিট।
অতীতের সমস্ত গ্লানি মুছে নতুন উদ্যমে জীবন শুরুর প্রেরণা জোগায় এই উৎসব। তাই নিজের সামর্থ্য অনুযায়ী দান-ধ্যান ও মাঙ্গলিক কাজের মাধ্যমে এই দিনটিকে স্মরণীয় করে রাখুন।
