বিনোদন
সঙ্গম মন্তব্যে রণবীর এলাহাবাদিয়া ও রাখি সাওয়ান্তকে তলব পুলিশের
সময় রায়নার জনপ্রিয় শো ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট। সেই শোয়ের দর্শক সংখ্যাও প্রচুর। সম্প্রতি এক রিয়ালিটি শোতে এসে জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার প্রশ্ন ঘিরে বিতর্কের শেষ নেই নেট দুনিয়ায়। কেউ কেউ বলছেন রণবীরের মাথায় নোংরা বুদ্ধি দিয়ে ভর্তি, আবার কেউ বলছেন ইউটিউবার তো তাই মজার ছলে কখন কি বলতে হয় সেই বিষয়ে কিছু জ্ঞান নেই রণবীরের।
শোতে এক প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন, তুমি কী তোমার বাবা মায়ের যৌনতা দেখতে চাও? নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও। ব্যাস, এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়। চূড়ান্ত কটাক্ষের শিকার রণবীর এলাহাবাদিয়া।
এমন প্রশ্ন শুনে হতবাক হয়ে পড়েন প্রতিযোগী। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীরের এহেন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এফ আই আর দায়ের করা হয়েছে রণবীরের বিরুদ্ধে।
আরও পড়ুন – স্যার এক কিস হো যায়ে! ফের অনুষ্ঠানে ঢুকতেই কি করলেন উদিতজি?
এফ আই আর এর ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে রণবীরের করা মন্তব্যের জন্য তাকে এখনই গ্রেফতার করা যাবে না। ভবিষ্যতে এরকম ঘটনায় রণবীরের বিরুদ্ধে আর কোনও অভিযোগ গ্রহণ করা যাবেনা বলেও জানানো হয় আদালতের পক্ষ থেকে।
এবার এই ঘটনায় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া ও রাখি সাওয়ান্তকে তলব করল মহারাষ্ট্র সাইবার থানার পুলিশ। শোয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তাদের বক্তব্য রেকর্ডের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দুবাইতে থাকেন রাখি সাওয়ান্ত। বক্তব্য রেকর্ড-এর জন্য তিনি মুম্বইয়ে আসবেন কি না জানা নেই। তবে আগামী ২৪ ফেব্রুয়ারি করা হবে তাদের রেকর্ড বয়ান।
আরও পড়ুন – স্যার এক কিস হো যায়ে! ফের অনুষ্ঠানে ঢুকতেই কি করলেন উদিতজি?
