অবশেষে মত বদল! রণবীরের বিতর্কিত মন্তব্য নিয়ে বয়ান দিতে প্রস্তুত রাখি সাওয়ান্ত
Connect with us

ভাইরাল খবর

অবশেষে মত বদল! রণবীরের বিতর্কিত মন্তব্য নিয়ে বয়ান দিতে প্রস্তুত রাখি সাওয়ান্ত

Dwip Narayan Chakraborty

Published

on

সম্প্রতি ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট নামে একটি অনুষ্ঠানে জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার অশালীন মন্তব্যকে কেন্দ্র করে ভুরি ভুরি অভিযোগ দায়ের করা হয়েছে রণবীর ও সময় রায়নার বিরুদ্ধে। এই অনুষ্ঠানে রাখি সাওয়ান্ত অনেকবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এমনকি অনুষ্ঠানে আসা বাকি অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ।

এর আগে বহুবার রণবীর ও সময়ের বিতর্কিত মন্তব্যের তদন্তে সমন পাঠানো হয়েছিল রাখির সাওয়ান্তের কাছে। কিন্তু তিনি বেঁকে বসেন। কিছুতেই রাজি হচ্ছিলেন না। নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দেন তিনি। এবার অবশেষে মত বদল। অবশেষে মহারাষ্ট্র সাইবার সেলের কাছে বয়ান দিতে প্রস্তুত রাখি সাওয়ান্ত। তদন্তকারীদের সূত্রের খবর, তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস মিলেছে রাখির তরফে।

আরও পড়ুন – প্রীতি জিন্টার বিজেপি যোগ! সেই ছুঁতোয় ১৮ কোটির ঋণ মকুব অভিনেত্রীর

এবার এই মর্মে ২৭ ফেব্রুয়ারি সোমবার তলব করা হয়েছে মহারাষ্ট্র সাইবার সেলের তরফে। যদিও বিষয়টি নিয়ে সমনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাখি। রাখির কথায়, ধর্ষণের অনেক মামলা জমে, সেসব আগে সমাধান করুন!

Advertisement
ads

বর্তমানে দুবাইয়ে থাকার কারণে ভিডিয়ো কলের মাধ্যমে বয়ান দেবেন বলে জানিয়েছিলেন রাখি। তিনি বলেছেন, আমি শুধুমাত্র সাক্ষাৎকার দিতে গিয়েছিলাম। কোনও অশ্লীল কথা বলিনি। রাখির মতে, এই মুহূর্তে তাঁর হাতে কাজ নেই। কোনওমতে দুবাইয়ে দিন গুজরান হয়। তাই তাঁকে ফোন করে আদতে তদন্তে কোনও লাভ হবে না।

আরও পড়ুন – দীর্ঘ বছরের দাম্পত্যে ইতি গোবিন্দা-সুনিতার! পেছনে কি কারণ?