করোনা সংক্রমণ রুখতে স্টেশনে মাস্ক না পরলে জরিমানা নেবে রেল,জারি নির্দেশিকা
Connect with us

দেশ

করোনা সংক্রমণ রুখতে স্টেশনে মাস্ক না পরলে জরিমানা নেবে রেল,জারি নির্দেশিকা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল : দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্য।

প্রতিদিনই রেকর্ড ভেঙ্গে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক ২লক্ষের গন্ডী পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু এরমধ্যে মাস্ক ও স্যানিটাইজ ব্যবহারে উদাসীন অধিকাংশ মানুষই। ট্রেনে যাতায়াতকারী অধিকাংশ মানুষের মুখেই থাকে না মাস্ক। এবারে এই প্রবণতা আটকাতে বিশেষ পদক্ষেপ নিলো ভারতীয় রেল কর্তৃপক্ষ। এ বার থেকে ট্রেন ও স্টেশনে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছে রেল। ভারতে করোনা সংক্রমণ ক্রমাগত যে রাজ্যগুলিতে বেড়ে চলেছে সেগুলি হল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তীসগঢ়, কর্ণাটক, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। প্রতিদিনই এই রাজ্যগুলি থেকে অসংখ্য মানুষ যাতায়াত করে ট্রেনে।তাই সংক্রমণ রুখতে এইসব রাজ্যগুলিতে কড়া পদক্ষেপ নিয়েছে রেল মন্ত্রক। রেলের তরফে ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র যে মাস্ক না পরলেই জরিমানা করা হবে তা নয়, থুতু ফেললে বা অন্য কোনও ভাবে প্ল্যাটফর্ম ও ট্রেন নোংরা করলেও এই জরিমানা নেওয়া হবে। আপাতত ৬ মাসের জন্য এই নির্দেশিকা জারি থাকবে বলে জানিয়েছে রেল।

Continue Reading
Advertisement