ভাইরাল খবর
বুকিং শুরু হতেই হাউসফুল বন্দে ভারত স্লিপার, সপ্তাহেই হাওড়া থেকে যাত্রা
ডিজিটাল ডেস্কঃ পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ (Rail Connectivity) আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে চলতি সপ্তাহেই চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express)। আধুনিক স্লিপার কোচ (Sleeper Coach) নিয়ে এই ট্রেন দীর্ঘ দূরত্বে রাতের যাত্রাকে আরও আরামদায়ক করে তুলবে। হাওড়া ও গুয়াহাটির কামাখ্যার মধ্যে নিয়মিত চলবে এই নতুন পরিষেবা (Howrah–Kamakhya Sleeper Train)। ২২ জানুয়ারি কামাখ্যা থেকে এবং ২৩ জানুয়ারি হাওড়া থেকে যাত্রা শুরু হবে।
এই বন্দে ভারত স্লিপার দুইটি ট্রেন নম্বরে চলবে—২৭৫৭৬ কামাখ্যা–হাওড়া এবং ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা।
২৭৫৭৬ কামাখ্যা–হাওড়া ট্রেনটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে এবং পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। বুধবার ট্রেনটিরপরিষেবা বন্ধ থাকবে।
অন্যদিকে ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে এবং পরদিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যায় পৌঁছবে। বৃহস্পতিবার পরিষেবা বন্ধ থাকবে।
দীর্ঘ এই রুটে ট্রেনটি থামবে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও ও রঙ্গিয়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে।
রেলের ঘোষণা অনুযায়ী, ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা রুটের বুকিং শুরু হয়েছে ২০ জানুয়ারি থেকে (Vande Bharat Sleeper Booking Date)। এই ট্রেনে RAC বা ওয়েটিং লিস্ট (Waiting List) নেই—শুধু কনফার্ম টিকিট (Confirm Ticket Only) দেওয়া হচ্ছে।
টিকিট বাতিলের ক্ষেত্রে ৭২ ঘণ্টার আগে করলে ২৫ শতাংশ, ৭২ থেকে ৮ ঘণ্টার মধ্যে করলে ৫০ শতাংশ কাটা যাবে, আর শেষ ৮ ঘণ্টায় কোনও রিফান্ড মিলবে না।
১৭ জানুয়ারি বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সবুজ পতাকা নেড়ে হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন। রেলের দাবি, এই ট্রেন চালু হলে বাংলা ও উত্তর-পূর্ব ভারতের যাতায়াতে এক নতুন দিগন্ত খুলবে।
