দূরপাল্লার ট্রেনে কভার-সহ কম্বলের ঘোষণা রেলের, কিন্তু আইআরসিটিসি-র নতুন ফিচারে বিপাকে যাত্রীরা!
Connect with us

ভারতীয় রেল

দূরপাল্লার ট্রেনে কভার-সহ কম্বলের ঘোষণা রেলের, কিন্তু আইআরসিটিসি-র নতুন ফিচারে বিপাকে যাত্রীরা!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দূরপাল্লার (Long-distance) এসি (AC) ট্রেনযাত্রায় যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে একদিকে যেমন নতুন পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল (Indian Railways), তেমনি অন্যদিকে যাত্রী ভোগান্তিও বেড়েছে এক অ্যাপ (App) জটিলতায়।

দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল, এসি কামরায় দেওয়া কম্বল (Blanket) অপরিষ্কার থাকে এবং নিয়মিত পরিষ্কার করা হয় না। এত দাম দিয়ে টিকিট কেটে যদি স্বাস্থ্যবিধি না মানা হয়, তা হলে সেই পরিষেবা কতটা যুক্তিযুক্ত — এই প্রশ্নই তুলছিলেন বহু যাত্রী।
এই ক্ষোভের প্রতিকারে অবশেষে রেল মন্ত্রক (Rail Ministry) ঘোষণা করল, এবার থেকে দেওয়া হবে কভার-সহ (With Cover) পরিষ্কার কম্বল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) নিজে একটি পাইলট প্রকল্প (Pilot Project) চালু করেছেন। সফল হলে তা দেশের জনপ্রিয় দূরপাল্লার ট্রেনগুলোতে চালু করা হবে বলে জানানো হয়েছে।

তবে একদিকে এই সিদ্ধান্তে খুশি সাধারণ যাত্রীরা, অন্যদিকে টিকিট কাটতে গিয়ে দেখা যাচ্ছে নতুন এক সমস্যা।
আইআরসিটিসি (IRCTC)-র অ্যাপ ও ওয়েবসাইটে (Website) ‘No Food’ অপশন হঠাৎ করেই নির্ধারিত জায়গা থেকে উধাও। এতদিন এই অপশনটির মাধ্যমে যাত্রীরা খাবার নিতে চান কিনা, তা নির্ধারণ করতে পারতেন। বহু যাত্রী খাবারের নিম্নমান নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। বিশেষত রাজধানী (Rajdhani), শতাব্দী (Shatabdi), দুরন্ত (Duronto) এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে যাত্রীরা কম খরচে ভিন বিকল্প চেয়েছিলেন।

২০১৭ সালে যাত্রীর দাবিতেই শুরু হয় ‘নো ফুড’ বিকল্প। যেখানে কেউ চাইলে নিরামিষ (Veg), আমিষ (Non-veg), বা বিশেষ খাদ্য যেমন জৈন (Jain), ডায়াবেটিক (Diabetic) খাবার বেছে নিতে পারতেন। আবার কেউ চাইলে কোনও খাবারই নিতেন না।

Advertisement
ads

তবে এখন সেই অপশন পাওয়া যাচ্ছে না আগের জায়গায়। IRCTC-এর AGM হসপিটালিটি (Hospitality) বীরেন্দর ভাট্টি জানিয়েছেন —
“অপশনটা আছে, শুধু জায়গা পরিবর্তন হয়েছে।”

তাঁর কথামতো খুঁজে দেখা যায়, খাবার না নেওয়ার অপশনটি রাখা হয়েছে অনেক নিচে — যেখানে টিকিটের অটো আপগ্রেডেশন (Auto Upgrade), কনফার্ম আসন পেলেই বুকিংয়ের (Confirm Ticket Option) বিকল্প থাকে।

তবে এখানেই শেষ নয় বিভ্রান্তি। আগে একই PNR-এ আলাদা যাত্রীরা আলাদা সিদ্ধান্ত নিতে পারতেন — কেউ খাবেন, কেউ নয়। এখন সেই স্বাধীনতা নেই। অথবা সবাইকে খাবার নিতে হবে, অথবা কেউই পাবেন না।

এই পরিবর্তনে আরও বেশি অসন্তোষ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। রেল একদিকে পরিষেবার মান বাড়াতে উদ্যোগী হলেও, অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে এই ধরণের হঠাৎ পরিবর্তন যাত্রীদের জন্য নতুন সমস্যার সৃষ্টি করছে।

Advertisement
ads