ভারতীয় রেল
এঁটো ফয়েল ধুয়ে ফের যাত্রীদের খাবারে ব্যবহার! সামনে এল দূরপাল্লার ট্রেনের চাঞ্চল্যকর ঘটনা
ডিজিটাল ডেস্কঃ ভারতীয় রেলের (Indian Railways) সেবায় খাবারের (Food) গুণগতমান ও পরিচ্ছন্নতা নিয়ে বারবার উঠছে অভিযোগ (Complaint)। এবার সামনে এসেছে এমন এক ঘটনার ছবি, যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দূরপাল্লার ট্রেন -এর একটি কর্মী যাত্রীদের ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েল (Aluminium Foil) বেসিনের (Basin) জলে ধুয়ে আবার খাবার পরিবেশনের (Serving Food) জন্য সাজিয়ে রাখছে।
এই ঘটনায় সন্দেহ করা হচ্ছে, ধোয়া ফয়েলগুলো পুনরায় ব্যবহার করা হবে, যা স্বাস্থ্য ও সুরক্ষার দিক থেকে মারাত্মক উদ্বেগের বিষয়। এই ভিডিও ভাইরাল হতেই আইআরসিটিসি (IRCTC) কে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। তবে এখনো পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভারতীয় রেলের এই চাঞ্চল্যকর ঘটনায় যাত্রীরা আরও বেশি সতর্ক এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি জানাচ্ছেন।


