চলন্ত ট্রেন থেকে ময়লাভর্তি ব্যাগ ফেলা! রেল কর্মী বরখাস্ত দেখুন সেই ভিডিও
Connect with us

ভারতীয় রেল

চলন্ত ট্রেন থেকে ময়লাভর্তি ব্যাগ ফেলা! রেল কর্মী বরখাস্ত দেখুন সেই ভিডিও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ট্রেনের কামরার ডাস্টবিন (Dustbin) পরিষ্কার করছিলেন এক চুক্তিভিত্তিক (Contractual) রেল কর্মী। তবে ময়লাভর্তি ব্যাগ (Garbage Bag) আলাদা করে সরিয়ে রাখার বদলে তিনি সেটি চলন্ত ট্রেন (Moving Train) থেকে রেললাইনে (Rail Track) ফেলে দেন। দরজার ধারে বসে থাকা এক যাত্রী এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন।

ঘটনা মঙ্গলবার শিয়ালদহ-অজমের সুপারফাস্ট এক্সপ্রেস (Sealdah-Ajmer Superfast Express) ট্রেনে ঘটে। অভিষেক সিংহ (Abhishek Singh) নামের যাত্রী ভিডিওটি ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করেন। তিনি জানান, কানপুর (Kanpur) থেকে ট্রেনে ওঠার সময় তিনি দেখেন যে, একজন চুক্তিভিত্তিক কর্মী ডাস্টবিন থেকে ময়লাভর্তি ব্যাগ তুলে বাইরে ফেলে দিচ্ছেন। যাত্রী বাধা দিলেও কর্মী কর্ণপাত করেননি এবং বলেন, “রেললাইনে না ফেলে কি এগুলো আমার বাড়ি নিয়ে যাব?”

ভিডিওটি ভাইরাল হতেই রেল কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। চুক্তিভিত্তিক কর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং সংস্থাটিকে জরিমানা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে চুক্তিভিত্তিক কর্মীদের আবর্জনা (Waste) সঠিকভাবে ট্রেন থেকে সরানোর জন্য প্রশিক্ষণ (Training) দেওয়া হবে।

ভিডিও সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের সমালোচনা শুরু হয়। একজন লিখেছেন, “আপনি যে রেললাইনে ময়লার ব্যাগ ফেলে দিলেন, সেই জায়গা হয়তো পরিষ্কার হলেও চারপাশ নোংরা হয়ে গেছে। এক জায়গা পরিষ্কার করতে গিয়ে অন্য জায়গা নোংরা করছেন।”

Advertisement
ads
Continue Reading
Advertisement