পরপর ট্রেনে অগ্নিকাণ্ডের নেপথ্যে গভীর ষড়যন্ত্র! অন্তর্ঘাতের বিস্ফোরক অভিযোগ ভারতীয় রেলের
Connect with us

ভাইরাল খবর

পরপর ট্রেনে অগ্নিকাণ্ডের নেপথ্যে গভীর ষড়যন্ত্র! অন্তর্ঘাতের বিস্ফোরক অভিযোগ ভারতীয় রেলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একের পর এক ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Train Fire) নেপথ্যে কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং বড়সড়ো নাশকতার ছক রয়েছে বলে বিস্ফোরক দাবি করল ভারতীয় রেল (Indian Railways)। রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সমাজবিরোধী কিছু শক্তি (Anti-social elements) ট্রেনগুলিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর চেষ্টা করছে। সাম্প্রতিক একাধিক ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অন্তর্ঘাতের (Sabotage) অকাট্য প্রমাণ পেয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)।

তদন্তকারী সূত্রে খবর, রাজস্থানের অমরপুরা স্টেশনের কাছে এক ব্যক্তিকে ট্রেনের বিছানার চাদর ও লিনেনে (Linen) আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। অন্যদিকে, হাওড়া স্টেশনে হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেসের জেনারেল কামরার শৌচাগার (Toilet) থেকে পেট্রোল ভেজানো কাপড় উদ্ধার হয়েছে, যা সরাসরি অগ্নিসংযোগের প্রমাণ দেয়। গত ১৭ মে তিরুঅনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের ‘বি-১’ কোচেও ভোরবেলা বাথরুম থেকে আগুন ছড়ায়। তৎপরতার কারণে ৬৮ জন যাত্রী প্রাণে বাঁচেন। এছাড়াও, বিহারের সাসারাম স্টেশনে বিদ্যুৎ সংযোগহীন দাঁড়িয়ে থাকা ফাঁকা কোচে (Coach) জ্বলন্ত বস্তু ছুড়ে মারার অভিযোগ উঠেছে।

এই ধারাবাহিক ঘটনার জেরে দূরপাল্লার ট্রেন ও স্টেশনে কড়া নজরদারি (Surveillance) শুরু হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেল মন্ত্রকের বার্তা, “যাত্রীরা সতর্ক থাকুন ও নিরাপদে থাকুন।” ট্রেনে কোনো রকম সন্দেহজনক কার্যকলাপ (Suspicious Activity) চোখে পড়লেই অবিলম্বে রেলের হেল্পলাইন নম্বর (Helpline Number) ১৩৯-এ ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement