অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি! সাধারণের জন্য আসছে নতুন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন
Connect with us

দেশের খবর

অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি! সাধারণের জন্য আসছে নতুন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গবাসীর জন্য বড় সুখবর। খুব শীঘ্রই চালু হতে চলেছে অমৃতসর-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)-এর বাণিজ্যিক পরিষেবা। ভারতীয় রেলের (Indian Railways) এই নতুন দূরপাল্লার ট্রেন চালু হলে পাঞ্জাব (Punjab), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহার (Bihar) হয়ে সরাসরি উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও মজবুত হবে।

রেল সূত্রে খবর, ১৪৬৬৪ নম্বর ট্রেনটি প্রতি বৃহস্পতিবার অমৃতসর থেকে ছাড়বে। অন্যদিকে ১৪৬৬৩ নম্বর ট্রেনটি প্রতি শনিবার নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)-থেকে যাত্রা শুরু করবে। সময়সূচি অনুযায়ী, নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৮টায় ছেড়ে ট্রেনটি সোমবার রাত ২টো ২০ মিনিটে অমৃতসরে পৌঁছবে। আবার অমৃতসর থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেড়ে শনিবার ভোর ৪টে ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (Integral Coach Factory) তৈরি এই ট্রেনে আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও ভাড়া তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। মূলত সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করা হচ্ছে।

Advertisement
ads

এই ট্রেন মোট ৩৫টি স্টেশনে দাঁড়াবে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে রয়েছে জলন্ধর, লুধিয়ানা, আম্বালা, গোরখপুর, রক্সৌল, সীতামঢ়ি, ফরবসগঞ্জ, বাগডোগরা ও শিলিগুড়ি। রেলের আশা, নতুন এই পরিষেবা চালু হলে উত্তর ও পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে।

Continue Reading
Advertisement