মোদির হাত ধরে নৌবাহিনীতে যুক্ত তিন যুদ্ধজাহাজ! বঙ্গোপসাগরে আত্মনির্ভর ভারতের শক্তি আরও বাড়ল
Connect with us

ভাইরাল খবর

মোদির হাত ধরে নৌবাহিনীতে যুক্ত তিন যুদ্ধজাহাজ! বঙ্গোপসাগরে আত্মনির্ভর ভারতের শক্তি আরও বাড়ল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরে ভারতীয় নৌসেনা (Indian Navy) পেতে চলেছে এক অভিনব উপহার। আগামী রবিবার বঙ্গোপসাগরে নৌবাহিনীর যুদ্ধবহরে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এগুলি হলো— স্টিলথ ফ্রিগেট (Stealth Frigate) ‘ডুনাগিরি’, ‘আইএনএস সংশোধক’ এবং ‘আইএনএস অগ্রয়’।

নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো (Warship Design Bureau) দ্বারা ডিজাইন করা এবং কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) দ্বারা নির্মিত এই তিন জাহাজ সমুদ্রের জলসীমা রক্ষায় বিশেষ ভূমিকা নেবে। এর মধ্যে ‘ডুনাগিরি’ হলো প্রজেক্ট ১৭এ-র অন্তর্গত একটি জাহাজ, যা ব্রহ্মস (BrahMos) ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ‘আইএনএস সংশোধক’ হলো দেশের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ (Survey Vessel), যা হাইড্রোগ্রাফিক জরিপের কাজ করবে। অন্যদিকে, ‘আইএনএস অগ্রয়’ হলো আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি-সাবমেরিন (Anti-Submarine) যুদ্ধজাহাজ, যা টর্পেডো ও রকেট লঞ্চারে সজ্জিত।

এই মেগা প্রকল্পে ‘আত্মনির্ভর ভারত’ (Atmanirbhar Bharat) নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং নির্মাণ সামগ্রীর ৭৫ শতাংশের বেশি স্বদেশী। এই কাজে ২০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) অংশ নেওয়ায় প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান (Employment) তৈরি হয়েছে। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে অংশ নেওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তিন যুদ্ধজাহাজ কমিশন (Commission) করবেন।

Continue Reading
Advertisement