পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে মোদি-শুভেন্দু! কেন্দ্রের মেগা প্যাকেজ ও নতুন রাজনৈতিক সমীকরণ
Connect with us

ভাইরাল খবর

পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে মোদি-শুভেন্দু! কেন্দ্রের মেগা প্যাকেজ ও নতুন রাজনৈতিক সমীকরণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি (BJP)। গত ৯ মে মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ২০ জুন, ‘পশ্চিমবঙ্গ দিবস’ (West Bengal Day) উপলক্ষে এক ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে হুগলির তারকেশ্বর। এই বিশেষ দিনে রাজ্যের অগ্রগতি ও মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের সফরে শনিবারই রাজ্যে আসছেন তিনি। সামাজিক মাধ্যমে (Social Media) এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের জাতীয় চেতনা, সাহিত্য, বিজ্ঞান ও সমাজ সংস্কারে পশ্চিমবঙ্গের অবদান অনবদ্য। ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অমূল্য অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, ২০ জুন দিনটিই নিশ্চিত করেছিল পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থাকবে।

এই সফরে প্রধানমন্ত্রী বাংলায় ৮২০ কোটি টাকারও বেশি মূল্যের বিশাল পরিকাঠামো প্যাকেজ (Infrastructure Package) এবং ৫৯০ কোটি টাকার রেল সংস্কার প্রকল্পের সূচনা করবেন। পাশাপাশি পিএম কিষান (PM-Kisan) প্রকল্পের কিস্তি এবং ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ ও ‘ধনধান্য যোজনা’র মতো কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করা হবে।

অন্য দিকে, পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিগত সরকার তোষণের রাজনীতির (Appeasement Politics) কারণে এই পবিত্র দিনটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। বর্তমান সরকার সেই ঐতিহাসিক ভুল সংশোধন করেছে। পাকিস্তানের নীলনকশা থেকে বাংলাকে রক্ষা করার জন্য ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দ মহারাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার (Security) চাদরে মুড়ে ফেলা হয়েছে তারকেশ্বরকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্দির সংলগ্ন দুধপুকুরের দেওয়াল নীল-সাদা থেকে পরিবর্তন করে গেরুয়া-সাদা রঙে সাজিয়ে তোলা হয়েছে। রবিবার কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) মূল অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Advertisement
ads
Continue Reading
Advertisement