খুশির ঈদ ওপার বাংলাতেও! শুভেচ্ছা জানালেন মহম্মদ ইউনুস
Connect with us

বিশ্বের খবর

খুশির ঈদ ওপার বাংলাতেও! শুভেচ্ছা জানালেন মহম্মদ ইউনুস

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আজ খুশির ঈদ। রমজান মাসের শেষে খুশির ঈদে মেতে উঠলেন মুসলিম ধর্মালম্বী মানুষেরা। এপার বাংলার পাশাপাশি ওপর বাংলাতেও ধুমধাম করে পালিত হল ঈদ। আজ খুশির ঈদে সেজে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নামাজ পরে রাস্তায় রাস্তায় জড়ো হয়েছে বহু মানুষ। ঢাকা থেকে শুরু বহু জায়গায় মানুষের নজর কারা ভিড়।

আজ সোমবার ঈদ উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে নমাজে যোগ দিয়েছিলেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন বিভিন্ন দলের নেতা-কর্মীরাও। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। পাশাপাশি মুসলিমদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইউনুস। তিনি বলেছেন, ‘যতই বাধা আসুক না কেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়বো’।

সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বহু সাধারণ নাগরিকও। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, এদিন ঈদ উপলক্ষ্যে বাংলাদেশে সকলের সংগে নামাজ পড়েন ইউনুস। এরপর তিনি বলেন, “ঈদ হল দূরত্ব ঘোচানোর ইয়াদ, নৈকট্যের ঈদ, ভালোবাসার ঈদ। ৩১শে মার্চ আজ সেই দিনটা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদ্‌যাপন করতে পারি। সেই বার্তা যেন সকলের কাছে পৌঁছে দিতে পারি।

আরও পড়ুন – ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরেও সুস্থ মহিলা! উদ্ধার

Advertisement
ads

তিনি আরও বলেন, আজকের দিনটা একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা চাই স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে। ইদের জামাতে এটাই আমাদের কামনা। মুসলিমদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ইউনুস বলেন, ‘আজকের দিনে আমরা প্রার্থনা করি, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি’।

গত বছরের জুলাইয়ের ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে ইউনুস আরও বলেন, যারা আত্মত্যাগ করেছেন, দেশের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছেন, যারা বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন-যাপন করতে পারছেন না, সেই সকল মানুষদের স্মরণে আমরা প্রার্থনা করি আল্লাহ-র কাছে। আমরা এবার তাদের সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করবো। যতই বাধা আসুক না কেন, শত বাধা সত্ত্বেও, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবোই ইনশা আল্লাহ।

আরও পড়ুন – মমতার লন্ডন সফরে বিক্ষোভ, ‘পয়সার শ্রাদ্ধ’ নিয়ে তোপ দিলীপের

Advertisement
ads
Continue Reading
Advertisement