“আমরাই ইনস্টাগ্রামের সেরা জুটি”! ২০২৬ সালের জি-৭ সম্মেলনে ফের চর্চায় ‘মেলোডি’ ম্যাজিক
Connect with us

বিশ্বের খবর

“আমরাই ইনস্টাগ্রামের সেরা জুটি”! ২০২৬ সালের জি-৭ সম্মেলনে ফের চর্চায় ‘মেলোডি’ ম্যাজিক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফ্রান্সে আয়োজিত হাই-ভোল্টেজ জি-৭ সম্মেলনে (G7 Summit) বিশ্বনেতাদের উপস্থিতির মাঝেই ফের একবার চর্চার কেন্দ্রে উঠে এল ‘মেলোডি’ ম্যাজিক। ফ্রান্সের ইভিয়ান (Evian) শহরে বিশ্বের ৭টি শিল্পোন্নত দেশের রাষ্ট্রপ্রধানদের এই সম্মেলনে বহু গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, সামাজিক মাধ্যমে (Social media) সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সংক্ষিপ্ত সাক্ষাৎ।

Advertisement
ads ads

গ্রুপ ছবির (Group photo) জন্য যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহ অন্যান্য রাষ্ট্রনেতারা সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছিলেন, ঠিক তখনই ভিড় থেকে এগিয়ে এসে মোদির সঙ্গে উষ্ণ অভিবাদন (Warm greeting) বিনিময় করেন মেলোনি। সংক্ষিপ্ত আলাপচারিতায় মোদি তাঁর সাথে ফের দেখা হওয়ায় আনন্দ প্রকাশ করলে এবং তাঁর দোভাষী ‘ইনস্টাগ্রাম’-এর কথা উল্লেখ করলে মেলোনি স্বভাবসুলভ মিষ্টি হেসে রসিকতা করে বলেন, “হ্যাঁ, ইনস্টাগ্রামে (Instagram) আমরাই এখন সবচেয়ে জনপ্রিয় জুটি (Popular couple)।”

Advertisement
ads ads

এই রসায়নের সূত্রপাত অবশ্য গত মে মাসে মোদির রোম সফরের সময়, যেখানে তিনি মেলোনিকে এক প্যাকেট ‘পার্লে মেলোডি’ চকোলেট উপহার দিয়েছিলেন। সেই ১২ সেকেন্ডের ভিডিওর পর ২০২৬ সালেও বজায় রইল সেই ‘মেলোডি’ ট্রেন্ড। তবে এই রসায়ন শুধু ফ্রেমবন্দি ছবির মধ্যে সীমাবদ্ধ নয়; ২০২৫ সাল নাগাদ দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য (Bilteral trade) ১৬.৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ‘ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোর’-এর মাধ্যমে রোম এখন ভারতের জন্য ইউরোপের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করছে।

অন্যদিকে, শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক (Bilateral meeting) ও করমর্দন করেন, যা আন্তর্জাতিক কূটনীতিতে (International diplomacy) অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement ads