হাইকোর্টে ধাক্কা যাদবপুরের অভিযুক্ত পড়ুয়ার! কি রায় দিল আদালত?
Connect with us

Uncategorized

হাইকোর্টে ধাক্কা যাদবপুরের অভিযুক্ত পড়ুয়ার! কি রায় দিল আদালত?

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: যাদবপুর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাদবপুরের অভিযুক্ত পড়ুয়া উদ্দীপন কুণ্ডু। আজ অর্থাৎ বুধবার মামলাটির শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

এই রায়ে বিরাট ধাক্কা খেলেন যাদবপুরের অভিযুক্ত পড়ুয়া উদ্দীপন কুণ্ডু। শেষমেশ টিকল না পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ! হাই কোর্টে ধাক্কা খেলেন যাদবপুরের অভিযুক্ত পড়ুয়ার। তবে ওই ছাত্রের পড়াশোনার স্বার্থে মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার দিকটি পুলিশকে নিশ্চিত করতে বলেছে আদালত। কি হলো আদালত চত্বরে? জানুন-

আরও পড়ুন-শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ কংগ্রেসের আলি ইমরান রমজের

আজ আদালতে শুনানির সময় উদ্দীপনের আইনজীবী দাবি করেন, মোবাইল ব্যক্তিগত ডিভাইস। সেখানে অনেক পার্সোনাল তথ্য থাকে সকলের। সেগুলো পাবলিক করতে আপত্তি আছে। সুপ্রিম কোর্টও যে মোবাইল ফোনকে ব্যক্তিগত ডিভাইস হিসেবে চিহ্নিত করেছে, সেই কথা আদালতে তুলে ধরেন উদ্দীপনের আইনজীবী।

Advertisement
ads

আইনজীবীর সওয়াল শুনে বিচারপতি জানান, আপনার মক্কেলের নাম এফআইআরে রয়েছে। তিনি অভিযুক্ত। এই অবস্থায় কোর্ট কোনও ভাবেই এর মধ্যে ঢুকবে না। এফআইআরে নাম থাকা অভিযুক্ত ছাত্র হলেও, কোনও রিলিফ দিলে তা খারাপ বার্তা বহন করবে। তবে পড়ুয়ারা যাতে ফোন ফেরত পান, নতুন মোবাইল কিনতে না হয় সেই দিকটি পুলিশকে দেখতে বলেছেন বিচারপতি। পাশাপাশি, দুই পক্ষকেই হলফনামা পেশ করতে বলেছে আদালত। মামলার পরবর্তী শুনানি এপ্রিল মাসে।

আরও পড়ুন-ভূতুড়ে ভোটারের খোঁজ মিলল, খোদ পুরসভার কাউন্সিলরের মেয়ের