রাজ্যের খবর
ছেলে এসএফআই নেতা, বাবা তৃণমূল নেতা! যাদবপুর কান্ড নিয়ে যা বললেন…
শনিবার ফের অশান্তি ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শোনা যায় এসএফআই, আইসা, ডিএসএফের সদস্যদের মুখে। এরপর দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর ক্যাম্পাস জুড়ে।
অভিযোগ মন্ত্রীর গাড়ি কলেজের এক ছাত্রকে চাপা দিয়েছে। সেই অশান্তির জেরে গুরুতর আহত হন এসএফআই নেতা ওরফে অভিনব বসু। আশঙ্কা করা যাচ্ছে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, বাঁ চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে। তাঁর পায়ের উপর দিয়ে তৃণমূল সমর্থিত অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের গাড়ির চাকাও চলে গিয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন – যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু! ভর্তি এসএসকেএমে
পুরো বিষয়টি নিয়ে ক্ষুব্ধ অভিনবের বাবা তথা হাওড়ার সাঁকরাইলের তৃণমূল নেতা অমৃত বসু। রবিবারই তিনি সাংবাদিক বৈঠকে দাবি করেন, ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই! এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষামন্ত্রীকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন তাঁর চরম নিন্দা করেছেন তিনি।
অমৃত বসুর কথায়, ছেলে যাদবপুরে ভর্তি হওয়ার পর রাজনীতিতে যোগ দেয়। ছেলের সঙ্গে মতাদর্শগত মিল নেই আমার। ওতো বাড়িতে থাকে না। করোনা কালে যাদবপুরে ভর্তি হয়। সেখানে মেসে থেকে পড়াশোনা করে ও। বাড়ি থেকে কোনো টাকাপয়সাও নেয় না। স্কলারশিপের টাকায় ও নিজের খরচ চালায়। তিনি আরও বলেন, যাদবপুরের ঘটনায় দোষীদের শাস্তি হওয়া উচিত। আমার ছেলে জড়িত থাকলে তাঁরও শাস্তি হওয়া উচিত।
আরও পড়ুন – শরীরে নির্যাতনের দাগ! হরিয়ানায় খুন কংগ্রেস নেত্রী
