তুরস্কের ঐতিহ্যবাহী সিমিট: খাস্তা স্বাদের সকালের নাস্তা
Connect with us

Uncategorized

তুরস্কের ঐতিহ্যবাহী সিমিট: খাস্তা স্বাদের সকালের নাস্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সিমিট হলো তুরস্কের ঐতিহ্যবাহী এক মচমচে নাস্তা, যা সকালবেলার চায়ের সাথে দারুণ মানিয়ে যায়। এটি স্বাদে হালকা মিষ্টি, বাইরের অংশ তিল-মোড়া ও সুগন্ধযুক্ত, আর ভেতরে নরম ও তুলতুলে। ইস্তানবুলের রাস্তায় বা বাজারে হাঁটলেই দেখা যায়, ভ্রাম্যমাণ বিক্রেতারা বড় বড় ট্রেতে সাজিয়ে নিয়ে ঘুরছেন এই জনপ্রিয় খাদ্যটি। এক কামড় দিলেই মুখে মিশে যায় নরম আর মচমচে টেক্সচারের এক অনন্য মেলবন্ধন। চিজ, মধু কিংবা শুধু চায়ের সাথে—যেভাবেই খান, সিমিটের স্বাদ মুগ্ধ করবেই। তাই জেনে নেওয়া যাক রেসেপিটি।

উপকরণ:

  • ময়দা – ৩ কাপ
  • গরম পানি – ১ কাপ
  • ইস্ট – ১ টেবিল চামচ
  • চিনি – ১ টেবিল চামচ
  • লবণ – ১ চা চামচ
  • তেল – ২ টেবিল চামচ
  • মধু বা দুধ – ২ টেবিল চামচ
  • জল – ২ টেবিল চামচ
  • তিল – ১ কাপ (সাদা/কালো)

আরও পড়ুনঃ মেক্সিকান স্বাদের মজাদার চিকেন বুরিটো—প্রতিটি কামড়েই তৃপ্তি!

প্রণালী: একটি পাত্রে গরম জলের সঙ্গে ইস্ট ও চিনি মিশিয়ে ১০ মিনিট রেখে দিন (ইস্ট সক্রিয় হবে)। তারপর ময়দার সঙ্গে লবণ ও তেল মিশিয়ে নিন।এইবার ইস্টের মিশ্রণটি ময়দার মধ্যে ঢেলে ভালোভাবে মেখে নরম ডো তৈরি করুন। তারপর ডোটি ১ ঘণ্টা ঢেকে রেখে দিন, যাতে এটি ফুলে ওঠে। ডো থেকে ছোট ছোট ভাগ নিয়ে দড়ির মতো লম্বা করে গড়ুন। এইবার দুটি দড়িকে একসঙ্গে পেঁচিয়ে রিং আকৃতির বানিয়ে দিন।  তারপর মধু ও জল মিশিয়ে সিমিটগুলো এতে চুবিয়ে নিন। এরপর তিলের মধ্যে গড়িয়ে দিন, যাতে চারপাশে ভালোভাবে লেগে যায়। তারপর ২০০°C তাপমাত্রায় ওভেনে ২০-২৫ মিনিট বেক করুন, যতক্ষণ না সুন্দর বাদামি রং আসে। ব্যাস হয়ে গেল আপনার তুরকিশ সিমিট।