যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু! ভর্তি এসএসকেএমে
Connect with us

রাজ্যের খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু! ভর্তি এসএসকেএমে

Dwip Narayan Chakraborty

Published

on

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।চিকিৎসার প্রয়োজনে তাঁকে আনা হয়েছে এসএসকেএম হাসপাতালে।শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিল ওয়েবকুপার সভা। এই সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন কলেজের ওয়েবকুপার সদস্য অধ্যাপকরা।প্রথমে সভায় ঢুকে হামলা পরে ওয়েবকুপার সভা শেষে শিক্ষামন্ত্রী ক্যাম্পাস ছেড়ে বের হওয়ার সময় তাকে আটকে দেওয়া হয় ক্যাম্পাসে।

সমস্ত অভিযোগের তীর এসএফআইয়ের দিকে।দ্রুত কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলে এদিন বিক্ষোভ দেখায় এসএফআই।যার জেরে ধুন্ধুমার কান্ড বেধে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।শিক্ষামমন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।খুলে দেওয়া হয় শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া। গাড়ির বনেটে উঠে পড়ে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের বিক্ষোভকারীরা। এরপরই পালটা রুখে দাড়ায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।দুপক্ষের হাতাহাতিতে মাথা ফাটে এক ছাত্রের।

আরও পড়ুন – যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু! ভর্তি এসএসকেএমে

বছর ছয়েক আগে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।আবারও তার পুনরাবৃত্তি ঘটে তবে এবার আক্রমনের মুখে পরলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।এবার এসএফআইয়ের হামলার মুখে পরলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।দুুপুরে ওয়েবকুপার বার্ষিক সভায় যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখায় এসএফআই।

Advertisement
ads

সেসময় তিনি অন্য প্রবেশদ্বার দিয়ে ঢোকেন। কিন্তু সভার মাঝে তাঁর ভাষণে ঢুকে পড়ে এসএফআইয়ের সদস্যরা চেয়ার ভাঙচুর করে কার্যত তাণ্ডব শুরু করেন।এরপর সভা শেষে ব্রাত্য বসুর পথ আটকানো হয় বলে অভিযোগ।রাজ্যের শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনার কড়া নিন্দা করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।শিক্ষা মন্ত্রীর উপর আক্রমন চললেও তিনি অভিভাবকের মতো কাজ করেছেন।সেখানে উপস্থিত সংগঠনের সদস্যরাও সংযম দেখিয়েছেন।তবে দলের সংযমকে যেন কেউ দূর্বলতা না ভাবেন।মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই এরাজ্যে বিরোধীরা আক্রমন চালালেও দলের সদস্যরা পাল্টা আক্রমনের পথ বেছে নেয় নি।এজন্য দলীয় সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন কুণাল ঘোষ।

আরও পড়ুন – সরাসরি শুভেন্দুকে তোপ! অভিষেককে চাঁচাছোলা জবাব বিরোধী দলনেতার