রাজ্যের খবর
হাসপাতাল থেকে ছাড়া হল যাদবপুরের উপাচার্যকে! কেমন আছেন
নিউজ ডেস্ক: এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর বাবু জানিয়েছিলেন, এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা ভালো নয়। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। তাই ডাক্তার পরামর্শ দিলেই আমি পুনরায় বিশ্ববিদ্যালয়ে যাব। ঠিক তারপরের দিনই অর্থাৎ গত বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভাস্কর গুপ্ত! এরপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
পরিবার সূত্রে খবর, গত শনিবারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাস্কর ঘোষ। সকালে তাঁর রক্তচাপ অতিরিক্ত পরিমানে বেড়ে যায়। তবে এই মূহূর্তে তাঁর রক্তচাপ ১৭০-৯০ এর মধ্যে রয়েছে। রয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কাও। চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, ওনার রক্তচাপ ওঠানামা করছে। ওষুধ দিয়েও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। যেহেতু বছর কয়েক আগে এক বার ওঁর সেরিব্রাল অ্যাটাক হয়ে গিয়েছে, তাই আমরা দ্রুত তাঁকে ভর্তি করে নিয়েছি।
আরও পড়ুন- বর ও কনেপক্ষের সংঘর্ষে মৃত্যু, শোকের ছায়া বিয়েবাড়িতে
আহত ছাত্র ইন্দ্রানুজের পর এবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। আজ অর্থাৎ রবিবাসরীয় দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। উচ্চ রক্তচাপ ও একাধিক সমস্যা নিয়ে ৫দিন ধরে বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে প্রায় ১৫দিন বিশ্রামে থাকতে নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে, আগামীকাল অর্থাৎ সোমবার যাদব[ওর বিশ্ববিদ্যালয়ে মিটিং ডেকেছে বাম-অতিবাম ছাত্র সংগঠনের সদস্যরা। সেখানে উপাচার্য ভাস্কর বাবু থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা আগে থেকে ছিলই। এদিন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও, সেই সভায় তিনি থাকতে যে পারবেন না, তা কার্যত পরিষ্কার।
