রাজ্যের খবর
শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন আহত ছাত্র ইন্দ্রানুজ! আর উপাচার্য…
শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন আহত ছাত্র ইন্দ্রানুজ। অভিযোগ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন তিনি। তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। আগামীকাল অর্থাৎ শনিবার তাঁকে এবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে ইন্দ্রানুজকে।
যাদবপুরের এক হাসপাতালে ভর্তি ইন্দ্রানুজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ৬ সদস্যের মেডিক্যাল দল গঠন করা হয়েছিল। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ছাড়া পাওয়ার পরে চার সপ্তাহ বাড়িতে শুয়ে বিশ্রাম নিতে ডাক্তাররা।
আরও পড়ুন-স্ত্রীকে ফেরাতে থানায় গিয়ে গায়ে আগুন, আশঙ্কাজনক যুবক!
প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেছিলেন যাদবপুরের পড়ুয়ারা। তাঁরা বুধবার বিকেল ৪টে পর্যন্ত সময় দিয়েছিলেন উপাচার্যকে। বেঁধে দেওয়া সেই সময়সীমার মধ্যে তাঁকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলতে বলা হয়েছিল। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছিলেন যাদবপুরের আন্দোলনরত পড়ুয়ারা।
অন্যদিকে বুধবার সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর ঘোষকে। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে সুস্থ রয়েছেন তিনি। এই মুহূর্তে উপাচার্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে রক্তচাপ পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে তাঁকে এক্ষুনি হাসপাতাল থেকে ছাড়া যাবে না। বিষয়টি নিয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, ভাস্কর বাবুর ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে আরও খানিকটা সময় লাগবে। রক্তচাপ এবং ঘুম যত ক্ষণ না স্বাভাবিক হচ্ছে, তত ক্ষণ চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকবেন তিনি।
আরও পড়ুন-ইতিহাসে প্রথমবার! নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে মহিলারা
