যাদবপুর কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে! রায় জানাল আদালত
Connect with us

উত্তর দিনাজপুর

যাদবপুর কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে! রায় জানাল আদালত

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: চলতি মাসের শুরুতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে অশান্তি ছড়িয়েছিল। ওয়েবকুপার বৈঠককে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বিক্ষোভকারী পড়ুয়াদের হাতে আহত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এমনকি ঘটনায় জখম হয়েছে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কান্ড নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানি ছিল আজ বৃহস্পতিবার।

যাদবপুর কাণ্ডে মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যাদবপুরে কোনও রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে কোনও সেমিনার বা মিটিং করা যাবে না। পাশাপাশি আদালতের প্রশ্ন, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জানা সত্ত্বেও,তবু কেন রাজনৈতিক নেতা সেখানে গিয়েছিলেন?

বৃহস্পতিবার যাদবপুরের অশান্তি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে গুণ্ডাৰাজ। ২০১৪ সাল থেকে মামলা দায়ের হয়েছিল। শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছিল। এরপরেও একাধিক এফ আই আর রুজু হয়। কিছু ঘোড়া ছুতে বেড়াচ্ছে, যেগুলো বশ মানে না। বিশ্ববিদ্যালয়ে শুধু শান্তি চাই, যা নির্দেশ দেবে আদালত তাই মাথা পেতে নেব।

Advertisement
ads

আদালত ফের প্রশ্ন করে, বিশ্ববিদ্যালয়ের বেসরকারি নিরাপত্তা কর্মীদের কোনও ক্ষমতা থাকে না! তাদের হাতে কোনও অস্ত্র থাকে না! কেন আপনারা রাজ্যের পুলিশের সাহায্য নিতে চান না?

আরও পড়ুন – আইনের অপব্যবহারে ফাঁসলেন স্ত্রী, হাই কোর্টের কড়া বার্তা

পর্ষণের উত্তরে বিশ্ববিদ্য়ালয়ের তরফে এক আইনজীবী বলেন, আমরা চিঠি লিখে দিয়েছি। উচ্চ শিক্ষা দপ্তরকে টাকার কথা জানানো হয়েছে। পাল্টা বিচারপতি বলেন, বিশ্ববিদ্যালয় চত্বরে বিশেষ বাহিনী মোতায়েন করুন। রাজনৈতিক রং বাদ দিয়ে কেন এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল? সেই দিকে নজর দিন। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র নয় তাদের বের করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে ভাইস চ্যান্সেলর-সহ বাকিদের ইচ্ছে থাকলেই উপায় হয়, ওনারা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন।

আরও পড়ুন – পার্থই আসল ‘মাথা’! পার্থ জামিন পেলে তদন্ত বিঘ্নিত হবে, দাবি CBI-এর

Advertisement
ads