তিরুপতি মন্দিরের আদলে প্রস্তুত করা হচ্ছে পুজো মণ্ডপ, এছাড়াও রয়েছে বিশেষ চমক
Connect with us

উত্তর দিনাজপুর

তিরুপতি মন্দিরের আদলে প্রস্তুত করা হচ্ছে পুজো মণ্ডপ, এছাড়াও রয়েছে বিশেষ চমক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২০ অক্টোবর  :  কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার। অন্যান্য বছর রথযাত্রার পরের দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরূ হয়ে যায় বাঙালির দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ততা চরমে ওঠে পুজো উদ্যোক্তাদের। কিন্তু করোনার থাবায় এবছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা নেই পুজো উদ্দ্যোক্তাদের।

এবছর করোনা সংক্রমণ রোধে লকডাউন, প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতির মুখে সর্বস্তরের মানুষ। লকডাউনের ফলে নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে।পুজো প্রস্তুতির খোঁজ খবর নিতে আর সি টিভি সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলো ইটাহারের অন্যতম উল্কা ক্লাবের পুজো প্রস্তুতিতে। ইটাহারেও জোর কদমে প্রস্তুতি চলছে দুর্গাপুজোর। ইটাহারের দুর্গাপুজো কমিটিগুলোর শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। ইটাহার ব্লকের অন্যতম উল্কা ক্লাবের এবারে ৫৪ তম বর্ষে পদার্পণ করেছে। তবে করোনা আবহে পুজোর বাজেট কাটছাট করা হয়েছে। জোর কদমে চলছে পুজো মণ্ডপ তৈরীর কাজ। মঙ্গলবার পুজো প্রস্তুতির কাজ পরিদর্শন করেন ইটাহারের বিধায়ক তথা পুজো কমিটির সম্পাদক অমল আচার্য্য। তিনি বলেন, উল্কা ক্লাবের পুজো এবারে ৫৪ তম বর্ষে পদার্পণ করল। অন্যান্যবারের তুলনায় এবছর পুজোর বাজেট অনেকটাই কম। পুজো মণ্ডপ প্রস্তুত করা হচ্ছে তিরুপতি মন্দিরের আদলে, খোলামেলা করা হচ্ছে মণ্ডপ। পাশাপাশি আলোক সজ্জায় ও প্রতিমা তৈরীতে রয়েছেন স্থানীয় শিল্পীরাই। শেষ মূহুর্তের প্রস্তুতির কাজ চলছে পুজো মণ্ডপে। মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা। তবে এবছর করোনা আবহে ভিড় এড়াতে রাজ্য সরকারের সমস্ত নির্দেশিকা মেনে পূজা করার পাশাপাশি সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের পূজা মন্ডপে প্রবেশ করানো হবে।

Developer