নারী শক্তি বন্দন অধিনিয়ম সংশোধনী বিল নিয়ে বড় মন্তব্য প্রধানমন্ত্রী মোদির
Connect with us

দেশের খবর

নারী শক্তি বন্দন অধিনিয়ম সংশোধনী বিল নিয়ে বড় মন্তব্য প্রধানমন্ত্রী মোদির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চলতি সপ্তাহে ভারতের সংসদীয় রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে চলেছে। আগামী ১৬, ১৭ ও ১৮ এপ্রিল বিশেষ অধিবেশন (Special Session) ডেকে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ (Nari Shakti Vandan Adhiniyam) সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্র। সোমবার দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিলের উচ্ছ্বসিত প্রশংসা করে একে “একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী এদিন জানান, মহিলাদের আশীর্বাদ নিতেই তিনি এই সম্মেলনে এসেছেন। তাঁর মতে, গত চার দশক ধরে এই সংরক্ষণের প্রয়োজনীয়তা (Necessity) দেশ অনুভব করেছে এবং বর্তমানে এটি সফল হতে চলেছে। তিনি বলেন, “২০২৩ সালে যখন এই বিল আনা হয়েছিল, তখন সব রাজনৈতিক দল একে সমর্থন জানিয়েছিল। আমি বিশ্বাস করি, এবারও সকলের অংশগ্রহণের (Participation) মাধ্যমে সংসদের মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছাবে।”

Advertisement
ads

উল্লেখ্য, ২০২৩ সালের বিলে বলা হয়েছিল, পরবর্তী জনগণনার (Census) পর আসন পুনর্বিন্যাস করে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। তবে বর্তমান সংশোধনীতে কেন্দ্র চাইছে ২০১১ সালের জনগণনার ভিত্তিতেই এই কাজ সম্পন্ন করতে। কেন্দ্রের এই ‘তৎপরতা’ নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়ার অভিযোগ, মোদি সরকার ইচ্ছাকৃতভাবে ২০২১ সালের জনগণনা পিছিয়ে দিচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, জাতিগত গণনার (Caste Census) প্রভাব এড়াতে এবং নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে আদমসুমারির রিপোর্ট প্রকাশ আরও পিছিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী। সোনিয়ার মতে, এইভাবে আসন পুনর্বিন্যাস (Delimitation) করা হলে অনেক রাজ্যের গুরুত্ব হ্রাস পেতে পারে। সব মিলিয়ে মহিলা সংরক্ষণ বিলের এই নয়া মোড় ঘিরে উত্তপ্ত জাতীয় রাজনীতি।

Continue Reading
Advertisement