ভোটার তালিকা সংশোধন না কি ছাঁটাই? এসআইআর প্রক্রিয়া নিয়ে বিদ্ধ নির্বাচন কমিশন
Connect with us

ভাইরাল খবর

ভোটার তালিকা সংশোধন না কি ছাঁটাই? এসআইআর প্রক্রিয়া নিয়ে বিদ্ধ নির্বাচন কমিশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দামামা বাজতেই ভোটার তালিকা ও ‘এসআইআর’ (West Bengal SIR) প্রক্রিয়া নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই আবহে সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছে। বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, “রাজ্য এবং নির্বাচন কমিশন—এই দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের (Constitutional Institutions) মাঝে পড়ে সাধারণ ভোটাররা কার্যত পিষ্ট হচ্ছেন।”

সোমবার সুপ্রিম কোর্টে আবেদনকারীরা অভিযোগ করেন যে, জুডিশিয়াল অফিসাররা (Judicial Officers) যথাযথ কারণ ছাড়াই নাম তালিকা থেকে ছেঁটে ফেলেছেন। যদিও ব্যক্তিগতভাবে আধিকারিকদের টার্গেট না করে আবেদনকারীদের ট্রাইব্যুনালে (Tribunal) যাওয়ার পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। তবে মূল নজর এখন সামগ্রিক এসআইআর মামলার দিকে। কমিশনের তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় রাজ্যে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম তালিকা থেকে মুছে গিয়েছে। এই বিশাল সংখ্যক ব্রাত্য ভোটারের (Disqualified Voters) ভোটাধিকার ফিরবে কি না, আজই সেই ভাগ্য নির্ধারণী মামলার শুনানি হওয়ার কথা।

অন্যদিকে, নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার থেকেই রাজ্যে তিন দিনের সফরে এসেছেন ডেপুটি কমিশনার (Deputy Commissioner) জ্ঞানেশ ভারতী। তিনি পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে (Andal Airport) নেমে সরাসরি বীরভূমের জেলাশাসকের দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন। পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে ডেপুটি ডিরেক্টর (Deputy Director) অপূর্বকুমার সিংহের নেতৃত্বে কমিশনের অন্য একটি দল আলিপুরদুয়ার পৌঁছেছে। দক্ষিণ থেকে উত্তর—স্পর্শকাতর বুথগুলির (Sensitive Booths) নিরাপত্তা এবং সাধারণ মানুষের নির্ভয়ে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন এখন কার্যত সাঁড়াশি অভিযানে (Pincher Operation) নেমেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement