বন্ধ করে দেওয়া হলো প্রয়াগরাজ রেল স্টেশন, এই স্টেশন ছুঁয়ে আপাতত যাবে না কোনও ট্রেন
Connect with us

দেশের খবর

বন্ধ করে দেওয়া হলো প্রয়াগরাজ রেল স্টেশন, এই স্টেশন ছুঁয়ে আপাতত যাবে না কোনও ট্রেন

Dwip Narayan Chakraborty

Published

on

ভিড়ের চাপ এবং একের পর এক দুর্ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপ নিল রেল। আগামী ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন।২৬ শে ফেব্রুয়ারি শেষ হচ্ছে মহাকুম্ভ।

এরপর ২৭ ফেব্রুয়ারি থেকে ফের চালু করা হবে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন।স্টেশন বন্ধ রাখার পাশাপাশি নয়াদিল্লি স্টেশনে দুর্ঘটনার কথা মাথায় রেখে যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহন করেছে ভারতীয় রেল।

নয়াদিল্লি স্টেশনে দুর্ঘটনার কথা মাথায় রেখে যাত্রী সুরক্ষায় আরও একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াগরাজ স্টেশন হয়ে যাওয়া ১৫টি দূরপাল্লার ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মহাকুম্ভ চলাকালীন এই ১৫টি ট্রেন প্রয়াগরাজ স্টেশন দিয়ে যাবে না। নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে রেল।

আরও পড়ুন – প্রয়াগরাজের ট্রেন ধরতে এবার যাত্রীদের হুড়োহুড়ি আসানসোলে,রেলের তৎপরতায় বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা

Advertisement
ads

এখন মহাকুম্ভ উপলক্ষে মাতোয়ারা দেশ-বিদেশের বহু মানুষ। একেবারে হুমড়ি খাওয়ার মতো পরিস্থিতি প্রয়াগরাজে। আর মাত্র কয়েকদিন চলবে এই মেলা। শেষ সঙ্গে যেন বেশি ভিড় হয়েছে মেলা প্রাঙ্গনে। মেলা শুরুর এখনও পর্যন্ত ৫০ কোটি মানুষ ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে। রেল সূত্রে খবর, গত ১৪ ও ১৬ ফেব্রুয়ারি এই স্টেশন বন্ধ রেখেছিল রেল। কিন্তু এবার তা একেবারে বন্ধ করে দেওয়া হল।

প্রয়াগরাজ স্টেশন বন্ধ থাকার সিদ্ধান্ত মেলার আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, যাত্রীদের নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য যা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। রেল কর্তৃপক্ষ আশা করছে, এই পদক্ষেপের ফলে সামগ্রিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং দুর্ঘটনা কমে যাবে।

আরও পড়ুন – ট্রেনে ওঠার হুড়োহুড়িতে প্ল্যাটফর্মে হুড়োহুড়ি! কিভাবে ঘটলো দুর্ঘটনা?

Advertisement
ads