একুশে জুলাইয়ের প্রতিশ্রুতি রক্ষা! সোমবারই দিল্লির ছাত্র আন্দোলনে হাজির হচ্ছেন মমতা
Connect with us

ভাইরাল খবর

একুশে জুলাইয়ের প্রতিশ্রুতি রক্ষা! সোমবারই দিল্লির ছাত্র আন্দোলনে হাজির হচ্ছেন মমতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট (NEET) প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ ঘিরে দিল্লির যন্তর মন্তরে চলা ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলনে এবার সরাসরি যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তিনি দিল্লি গিয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাবেন বলে জানা গিয়েছে। যদিও তিনি ধর্না (Dharna)-য় বসবেন কি না, তা এখনও স্পষ্ট হয়নি।

Advertisement
ads ads

গত একুশে জুলাইয়ের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজন হলে তিনি নিজেই দিল্লি গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়াবেন। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই তা বাস্তবায়িত হতে চলেছে। আন্দোলনরত ছাত্র-যুবদের প্রতি তাঁর এই সমর্থন জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

প্রায় তিন সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভ (Protest) চালিয়ে যাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’। শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনের পর এই বিক্ষোভ আরও জোরদার হয়। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) এবং জিতেন্দ্র সিংয়ের (Jitendra Singh) সঙ্গে CJP প্রতিনিধিদের বৈঠক হলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আন্দোলনকারীদের দাবি, নিট প্রশ্নফাঁসের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কেন্দ্রের সঙ্গে আলোচনার পরও আন্দোলন প্রত্যাহারের কোনও ইঙ্গিত দেয়নি CJP।

এদিকে, কংগ্রেস (Congress)-সহ একাধিক বিরোধী দল ইতিমধ্যেই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি উপস্থিতি আন্দোলনকে নতুন রাজনৈতিক মাত্রা দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্রের খবর, দিল্লি সফরে তিনি বিরোধী শিবিরের একাধিক শীর্ষ নেতার সঙ্গেও বৈঠক করতে পারেন।

Advertisement
ads ads

অন্যদিকে, মমতার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিজেপি (BJP)। দলের মুখপাত্রের দাবি, এই পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যদিও তৃণমূলের বক্তব্য, ছাত্রদের ন্যায্য দাবির পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য।

Continue Reading
Advertisement ads