বিনোদন
সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবিতে নায়িকার চরিত্রে মোনালিসা!
নায়িকার চরিত্রে মোনালিসা! একেই বলে ভাগ্য বদল। এবার ফিল্মি দুনিয়ায় পা রাখতে চলেছেন মোনালিসা ভোঁসলে। আগে শোনা গিয়েছিল, তিনি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন। তবে সেই জল্পনার মাঝেই এবার মোনালিসার বলিউড অভিষেকের খবর ছড়িয়ে পরেছে। সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ (The Diary of Manipur) সিনেমায় অভিনয় করতে চলেছেন মোনালিসা ভোঁসলে। যিনি এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিটি পরিচালনা করেছিলেন। সেই পরিচালকের হাত ধরেই কেরালায় পাড়ি দিয়েছেন মোনালিসা।
আরও পড়ুন – নয়া বিপদের মুখে রণবীর! মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা লোক
সম্প্রতি পরিচালক খোদ তাঁর মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন। সেখান থেকে ছবি পোস্ট করেই সনোজ মিশ্র মোনালিসার বলিউড ডেবিউয়ের খবর দেন।সেই ছবিতেই রাজকুমার রাওয়ের ভাইয়ের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন মোনালিসা ভোঁসলে।
কে এই মোনালিসা?মোনালিসা ভোঁসলে মহাকুম্ভের সেই ভাইরাল স্টার। যিনি প্রয়াগরাজের কুম্ভ মেলায় পাথরের মালা বিক্রি করতে গিয়ে ভাইরাল হয়েছিলেন।যার চোখের জাদুতে মজেছিলেন নেটিজেনরা।আর সেই ভাইরাল হওয়া ভিডিওই এবার জীবন ঘুরিয়ে দিতে চলেছে খারগাঁওয়ের এই ষোড়শীর।১৪ ফেব্রুয়ারি জীবনের প্রথম বিমানে উড়লেন মোনালিসা।বিমানে চড়ে গিয়েছিলেন কোজিকোড়ে।এবার সামনে আসলো মোনালিসার বলিউড অভিষেকের খবর।
আরও পড়ুন – রাশিয়ান বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নেটিজেনদের
