সরকারের সঙ্গে ‘ডিল’ করে অনশন ভাঙেননি! সমালোচনার জবাবে মুখ খুললেন সোনম ওয়াংচুক
Connect with us

দেশের খবর

সরকারের সঙ্গে ‘ডিল’ করে অনশন ভাঙেননি! সমালোচনার জবাবে মুখ খুললেন সোনম ওয়াংচুক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ২৬ দিনের অনশন (Hunger Strike) শেষে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার (JP Nadda) উপস্থিতিতে অনশন ভাঙেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। তবে অনশন প্রত্যাহারের পর থেকেই তাঁর বিরুদ্ধে ওঠে কেন্দ্রের সঙ্গে ‘সমঝোতা’ (Deal) করার অভিযোগ। সেই বিতর্কের জবাব দিতে শুক্রবার একটি ভিডিও বার্তা (Video Message) প্রকাশ করে ক্ষোভ উগরে দেন তিনি।

ভিডিওতে সোনম বলেন, “২৬ দিন অনশন করার পরও কি আমাকে আমার সততার প্রমাণ দিতে হবে?” এই ভিডিওতে তিনি জানান, সরকারের সঙ্গে কোনও গোপন সমঝোতা করে তিনি অনশন ভাঙেননি। পাশাপাশি তাঁর সিদ্ধান্তকে রাজনৈতিক রঙ (Political Angle) না দেওয়ার আবেদনও জানান।

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত ২৬ জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন সোনম। তাঁর আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল ককরোচ জনতা পার্টি (CJP)। ধীরে ধীরে সেই আন্দোলন দেশজুড়ে বড় আকার ধারণ করে।

অনশন প্রত্যাহারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (X)-এ পোস্ট করে সোনমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান। অন্যদিকে, ককরোচ জনতা পার্টিও তাঁর অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানায়, দেশের জন্য তাঁর জীবন অত্যন্ত মূল্যবান।

Advertisement
ads ads

সমালোচনার জবাবে সোনম সকলকে তাঁর ইউটিউব (YouTube)-এ প্রকাশিত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানান। তাঁর দাবি, আন্দোলনের লক্ষ্য ছিল পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা। সেই লক্ষ্য থেকে তিনি একচুলও সরে আসেননি।

প্রসঙ্গত, অনশন চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, ২৬ দিনের অনশনে তাঁর প্রায় ১১ কেজি ওজন কমে যায় এবং তিনি আইসিইউ (ICU)-তে চিকিৎসাধীন ছিলেন। সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমোও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তাঁর স্বামীর সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি কোনও মন্তব্য না করতে।

Continue Reading
Advertisement ads