সেবাশ্রয় অভিযোগে আজ বড় ঘোষণা! বিধানসভায় CAG রিপোর্ট পেশ
Connect with us

ভাইরাল খবর

সেবাশ্রয় অভিযোগে আজ বড় ঘোষণা! বিধানসভায় CAG রিপোর্ট পেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য বিধানসভায় (West Bengal Legislative Assembly) শনিবারের অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ ‘সেবাশ্রয়’ (Sebashray) প্রকল্পকে ঘিরে ওঠা একাধিক অভিযোগ নিয়ে বিবৃতি দিবেন। পাশাপাশি পূর্ববর্তী সরকারের আমলে প্রস্তুত হওয়া মোট ২৮টি ক্যাগ (CAG – Comptroller and Auditor General) রিপোর্টও বিধানসভায় পেশ করা হয়েছে।

ইতিমধ্যেই বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২৮টি বিষয়ে তৃণমূল সরকারকে নিশানা করা হয়েছে রিপোর্টে।

সরকারি সূত্রের দাবি, ‘সেবাশ্রয়’ প্রকল্পে চিকিৎসার (Medical Treatment) আড়ালে আর্থিক অনিয়ম, চিকিৎসায় গাফিলতি, বেসরকারি নার্সিংহোম (Private Nursing Home) থেকে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ এবং রোগীদের ক্ষতির মতো একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিস্তারিত বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, যেখানে দুর্নীতির (Corruption) প্রমাণ মিলবে, সেখানে সংশ্লিষ্ট ব্যক্তি তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে।

Advertisement
ads ads

শুক্রবার বিধানসভায় ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা অভিযোগ করেন, ‘সেবাশ্রয়’ শিবিরের জন্য দীর্ঘদিন খেলার মাঠ দখল করে রাখা হয়েছিল। সেই অস্থায়ী পরিকাঠামো সরিয়ে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারি তহবিল থেকে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয় হতে পারে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে চিকিৎসায় গাফিলতির কারণে রোগীদের অঙ্গহানির অভিযোগও তোলেন।

অন্যদিকে, আজ বিধানসভায় পেশ হওয়া ২৮টি CAG Report-এর মধ্যে ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan)-পরবর্তী ত্রাণ বিতরণ সংক্রান্ত বিশেষ নিরীক্ষা রিপোর্টও রয়েছে বলে জানা গিয়েছে। এই রিপোর্টগুলি নিয়ে পরবর্তী অধিবেশনে বিস্তারিত আলোচনা এবং সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের বক্তব্য, রিপোর্টে যেখানেই অনিয়মের প্রমাণ মিলবে, সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফলে শনিবারের এই অধিবেশন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads