দেশ
আগামী পাঁচমাসের মধ্যে ভারতে আসতে চলেছে ক্যানসারের ভ্যাকসিন
বর্তমান পৃথিবীতে ক্যানসার রোগ মূর্তিমান আতংকের অপর নাম। প্রায় মহামারীর মত ছড়িয়ে পড়ছে এই রোগ। গোটা বিশ্বজুড়ে ক্যানসার রোগ নিরাময় নিয়ে গবেষণা চললেও এখনো সেই অর্থে মেলেনি সাফল্য।
মেলেনি পাকা সেতু, বঞ্চনার অন্ধকারে গ্রামের মানুষ
তবে মহিলাদের ক্যানসার প্রতিরোধে আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে ভারতের বাজারে আসতে চলেছে টীকা। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনটাই দাবী করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদব। তিনি জানিয়েছেন নয় থেকে ষোলো বছর বয়সী মেয়েরা এই টীকা নিতে পারবে। উল্লেখ্য ক্যান্সার রোগ প্রতিরোধে চলতি বাজেটে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার।
স্যার এক কিস হো যায়ে! ফের অনুষ্ঠানে ঢুকতেই কি করলেন উদিতজি?
প্রতিটি জেলা হাসপাতালে প্রাথমিক রোগ শনাক্ত করণের জন্য ক্যান্সার সেন্টার তৈরির পাশাপাশি ক্যান্সারের ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন,” মহিলাদের ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় শেষের পথে। এখন তার ট্রায়াল চলছে। আগামী পাঁচ-ছয় মাসের৷ মধ্যেই ক্যান্সারের টীকা দেশের বাজারে চলে আসবে। ” স্তন,মুখমন্ডল ও গলার ক্যানসারের ক্ষেত্রে এই টিকা কার্যকরী বলে জানা গিয়েছে।
