সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বৈঠক সারবেন পীরজাদার সঙ্গে
Connect with us

দেশের খবর

সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বৈঠক সারবেন পীরজাদার সঙ্গে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আজ সোমবার ফুরফুরা শরিফ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দোপাধ্যায়। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রমজান মাসে মুখ্যমন্ত্রীর এই ফুরফুরা শরিফ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ছাব্বিশের ভোটের আগে মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজ্য সরকার ফুরফুরা শরিফে ধাপে ধাপে বহু উন্নয়নমূলক কাজ করেছে। আজ সোমবার ফুরফুরা শরিফে পৌঁছে সেসব কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। আজ অর্থাৎ সোমবার বিকেলে ইফতারের পাশাপাশি প্রায় ৭০ জন পীরসাহেব ও পীরজাদার সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়াও সেখানে পীরজাদার সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী যাবেন বলে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ফুরফুরা শরিফ। পুরো কাজের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারা উপস্থিত হয়েছেন ফুরফুরা শরিফে। তারা নিজেরা দাঁড়িয়ে থেকে সমস্ত দিক পর্যালোচনা করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-খেলা অনেক বড়! চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে জল্পনা উস্কে দিলেন মলয় রায়

Advertisement
ads

গত সোমবার রাজ্য সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভাঙড়ের তৃণমূল বিধায়ক নওসাদ সিদ্দিকি। ২২ মিনিট ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ফুরফুরা শরিফের ছোট ভাইজান। তবে, বিধায়ক নওসাদ সিদ্দিকীর নবান্ন যাওয়ার এক সপ্তাহের মাথায় মুখ্যমন্ত্রীর ফুরফুরা যাওয়ার সিদ্ধান্ত নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, সরকারি উদ্দ্যোগে আয়োজন করা হচ্ছে ইফতার। সেইখানেই যোগ দিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করতে পারেন ত্বহা সিদ্দিকির সঙ্গেও। মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফরে বিরোধীদের বক্তব্য, রাজনীতি করতে ফুরফুরা যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়। অপরদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন-সোমে দিল্লিতে সুকান্তর বাসভবনে বৈঠকে শুভেন্দু! জোর জল্পনা

Advertisement
ads