ভাইরাল খবর
কলকাতার গণধর্ষণ কাণ্ডে উত্তাল উত্তরবঙ্গ, বাগডোগরা থানায় বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ
ডিজিটাল ডেস্ক: কলকাতার আইন কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল উত্তরবঙ্গ। শনিবার বাগডোগরা থানার সামনে বিজেপির মহিলা মোর্চার (Mahila Morcha) নেতৃত্বে বিক্ষোভে সরব হন দলীয় কর্মীরা। মিছিল করে থানার গেটে এসে স্লোগান দিতে থাকেন তারা।
বিজেপি লোয়ার বাগডোগরা গোসাইপুর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী জ্যোৎস্না বর্মণ (Jyotsna Barman) বলেন, “কলকাতার ঘটনায় রাজ্যের নারী সুরক্ষার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। শাসকদলের প্রশ্রয়ে দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠেছে। গ্রেপ্তার লোক দেখানো—আদতে শাস্তি হবে না।”
আরও পড়ুনঃসম্পর্ক ভাঙনের যন্ত্রণায় ঘুমের ওষুধ খেয়ে খেয়ে আত্মহত্যার চেষ্টা হিরো আলমের
বিজেপি নেতৃত্বের অভিযোগ, অভিযুক্তদের পিছনে রয়েছে শাসকদলের নেতাদের ছত্রছায়া। রাজ্যজুড়ে এই ধরনের ঘটনাই প্রমাণ করছে, শিক্ষাঙ্গন আজ রাজনীতির মঞ্চে পরিণত হয়েছে। রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান তুলে বিজেপি মহিলা কর্মীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
