শিবভক্তদের জন্য প্রতি সোমবার আকাশপথে পুষ্পবৃষ্টি! শিবরাত্রির আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Connect with us

ধর্ম

শিবভক্তদের জন্য প্রতি সোমবার আকাশপথে পুষ্পবৃষ্টি! শিবরাত্রির আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শ্রাবণ মাসে শিবভক্তদের জন্য এক অভিনব উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পুণ্যার্থীদের স্বাগত জানাতে শ্রাবণ মাসের প্রতি সোমবার আবহাওয়া অনুকূল থাকলে হেলিকপ্টার (Helicopter) থেকে ফুলের পুষ্পবৃষ্টি (Flower Shower) করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার নবান্নে রথযাত্রা (Rath Yatra) ও ধর্মীয় উৎসবের প্রস্তুতি নিয়ে আয়োজিত প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথে শিবভক্তদের সুবিধার জন্য প্রতি ৫ কিলোমিটার অন্তর সেবাকেন্দ্র (Service Centre) তৈরি করা হবে। সেখানে পানীয় জল, ওআরএস (ORS), প্রাথমিক চিকিৎসা, বিশ্রামের ব্যবস্থা এবং পুলিশি সহায়তা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, এবছর শ্রাবণ মেলার জন্য তিনটি গুরুত্বপূর্ণ শিবক্ষেত্রকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং জয়ন্তী এলাকার শিব মন্দির। এই ধর্মীয় স্থানগুলির পরিকাঠামো উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

তারকেশ্বর মন্দিরের সৌন্দর্যায়ন ও সংস্কারের জন্য প্রায় ১৫ কোটি টাকার কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যের প্রাচীন মন্দির ও তীর্থস্থানগুলির উন্নয়নে ‘তীর্থক্ষেত্র সার্কিট’ (Tirtha Circuit) প্রকল্পের আওতায় আগামী দুই বছরে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
ads ads

এর আগে রথযাত্রা উপলক্ষে ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের ৭৫টি রথযাত্রা মেলায় সেবাকেন্দ্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রাবণ মাসে তারকেশ্বরগামী লক্ষাধিক ভক্তের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে ১৪ জুলাই তারকেশ্বর ধামে যাবেন এবং ১৬ জুলাই কলকাতার ইসকন (ISKCON) রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Continue Reading
Advertisement ads