খেলার খবর
নয়া রেকর্ড ভারতীয় জাতীয় দলের মহিলা ক্রিকেটার মিতালি রাজের
নিউজ ডেস্ক, ১৪ মার্চ:ভারতীয় শিবিরে মহিলা ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড মি তালি রাজের। এর আগে একাধিক রেকর্ড গড়েছেন এই ভারতীয় ক্রিকেটার। এবারে তার মুকুটে যুক্ত হলো নতুন পালক।
একদিনের ক্রিকেটে মিতালী পূর্ণ করলেন সাত হাজার রান। শুরু থেকেই বেশ উল্লেখযোগ্য ক্রিকেটার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন মিতালি রাজ। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সবচেয়ে সফল মুখ মিতালি রাজ। এবারে নতুন রেকর্ড গড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে সাত হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। এখনো পর্যন্ত একদিনের ম্যাচ খেলেছেন ২১৩ টি। এদিনের ম্যাচে ৭১ বলে ৪৫ রান করেন মিতালি রাজ। মিতালি রাজ এর আগে এই রেকর্ডের তালিকায় ছিলেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস। ৫৯৯২ রানের অধিকারী ছিলেন তিনি। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শার্লট এডওয়ার্ডস। ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিতালীর। ভারতীয় মহিলা জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তিনি। একদিনের ক্রিকেটে ৭ হাজার রানের এই মাইলস্টোন স্পর্শ করলেন মিতালি রাজ।
