২০২২ থেকে আইপিএল হবে ১০ টি দল নিয়ে!
Connect with us

খেলার খবর

২০২২ থেকে আইপিএল হবে ১০ টি দল নিয়ে!

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ মার্চ : আগামী বছর থেকে আয়োজিত হবে ১০ দলের আইপিএল। বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছরের আইপিএল চলাকালীনই টুর্নামেন্টের নতুন দুই দলের অন্তর্ভূক্তি নিয়ে নিলাম ডাকা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড স্থির করেছে আগামী মে মাসে নিলাম হবে নতুন ২ দল বেছে নেওয়ার জন্য।

শনিবার অর্থাৎ ১৩ মার্চ বিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ উপস্থিত ছিলেন। সুত্রের খবর, আহমেদাবাদ হতে পারে প্রথম ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি কোন শহর হবে, তা নিয়ে পুনে, কানপুর, লখনৌয়ের মধ্যে জোর লড়াই।
পরের আইপিএলের আগে নতুন ২ দল যাতে যথেষ্ট সময় পায়, সেই জন্যই মে মাসের মধ্যে সবকিছু স্থির করতে চাইছে বোর্ড। ১০ দলের আইপিএল আরও আকর্ষণীয় হবে বলেই মনে করছে বিসিসিআই। আরও বেশি সংখ্যক ক্রিকেটার নিজেদের মেলে ধরার সুযোগ পাবে।
এবছরের আইপিএল- এর সূচনা হবে আগামী ৯ এপ্রিল থেকে এবং ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট।

Continue Reading
Advertisement