বিধানসভা নির্বাচনকে নির্বিঘ্নে সম্পন্ন করতে বুধবার রাতে নাকা চেকিং পুলিশ আধিকারিকদের
Connect with us

রায়গঞ্জ

বিধানসভা নির্বাচনকে নির্বিঘ্নে সম্পন্ন করতে বুধবার রাতে নাকা চেকিং পুলিশ আধিকারিকদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ৮ এপ্রিল : কড়া নিরাপত্তায় রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন পর্ব। আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় নির্বাচন উত্তর দিনাজপুর জেলায়। ফলে বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কগুলোতে চলছে নাকা চেকিং। অপরাধ দমনে সচেষ্ট রয়েছে প্রশাসনিক আধিকারিকবর্গ।

বুধবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় নির্বাচন পর্বকে শান্তি ও অবাধ রাখতে নাকা চেকিং করেন পুলিশ কর্মীরা। বিভিন্ন যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় নির্বাচন উত্তর দিনাজপুর জেলায়। সেকারণে বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং। বুধবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে যাতায়াতকারী সমস্ত গাড়িতে তল্লাশি চালান পুলিশ আধিকারিকেরা। যে কোনো ধরনের অপরাধমূলক ষড়যন্ত্র রুখতে প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশআধিকারিকেরা। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকেরা। নির্বাচনের আগে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের। ভোট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই নাকা চেকিং চলবে বলেও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Continue Reading
Advertisement