গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ স্থানীয় ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত
Connect with us

রায়গঞ্জ

গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ স্থানীয় ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৭ এপ্রিল : এক গৃহবধুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠলো স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের বেলদারপাড়া এলাকায়। আহত ওই গৃহবধুর নাম পুজা সিং।

সে বেলদারপাড়া এলাকার বাসিন্দা।অভিযুক্ত ব্যক্তির নাম সাধন অধিকারী। ঘটনার পরিপ্রেক্ষিতে গৃহবধূর স্বামী রায়গঞ্জ থানার লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের বেলদারপাড়া এলাকার বাসিন্দা ছোটু সিং এবং তাঁর স্ত্রী পুজা সিং এর সাথে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দা সাধন অধিকারীর পারিবারিক গন্ডগোল চলছিল। এরপর মঙ্গলবার বিকেলে আচমকাই সাধন অধিকারী পুজা সিংকে অকথ্য ভাষায় গালাগালি করলে গৃহবধূ তার কথার প্রতিবাদ করায় তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাধন অধিকারী। এরপর ওই ব্যক্তি একটি লাঠি দিয়ে ওই গৃহবধূর মাথায় আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যায়। খবর পেয়ে গৃহবধূর স্বামী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে রায়গঞ্জ গর্ভামেন্ট মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ থানার অভিযোগ দায়ের করেছে গৃহবধূর স্বামী। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।