স্কুলে ঢুকে শিক্ষিকাকে শাসন, সিসিটিভি ফুটেজে ভাইরাল তৃণমূল নেতার কাণ্ড
Connect with us

ভাইরাল খবর

স্কুলে ঢুকে শিক্ষিকাকে শাসন, সিসিটিভি ফুটেজে ভাইরাল তৃণমূল নেতার কাণ্ড

Dipa Chakraborty

Published

on

Digital Desk: মালদহের (Maldah) হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী আরএনরায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় (Bulbul Chandi R.N.Ray Vidyaniketan Girls’ School)-এ ঘটেছে তীব্র বিতর্কের ঘটনা। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা (TMC Leader) সুবোধ রায় (Subodh Ray) স্কুলে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে (Jhumpa Majumdar) শাসানি দিয়েছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ইতিমধ্যেই ভাইরাল হয়ে জেলা শিক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা আতঙ্কে রয়েছেন। ঝুম্পা মজুমদারের অভিযোগ, “বিদ্যালয়ে ঢুকেই সুবোধবাবু চিৎকার-চেঁচামেচি করে অপমান করেছেন। ৩৪ বছরের চাকরি জীবনে এ ধরনের অপমান আগে দেখিনি।” তিনি আরও জানান, পরিচালন সমিতির সভাপতি মিড-ডে মিলের নিয়ন্ত্রণ ও কমিটি গঠনের ক্ষেত্রেও নিয়ম না মানার চেষ্টা করছেন। বিতর্কের সূত্রপাত একটি শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনা থেকে। ছুটি না মেলায় শিক্ষিকা সুবোধ রায়ের কাছে অভিযোগ জানান। পরের দিন সুবোধবাবু সরাসরি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকাকে শাসানি দেন। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি আঙুল উঁচিয়ে প্রধান শিক্ষিকাকে উদ্দেশ্য করে বক্তব্য রাখছেন, পাশাপাশি পাশে দাঁড়িয়ে এক শিক্ষিকা কান্না করছেন।

অন্যদিকে, সুবোধ রায় দাবি করেছেন, “দীর্ঘদিন ধরে মিড-ডে মিলের মান খারাপ, পড়াশোনার পরিবেশ নেই, শিক্ষিকারা দলবেঁধে ছুটি নিচ্ছেন। আমি শুধু প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানিয়েছি। উনি দুর্ব্যবহার করেছেন।” তিনি জেলা বিদ্যালয় পরিদর্শক ও ডি-আই-এর কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

Advertisement
ads

জেলা প্রশাসন ও শিক্ষা দফতর ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। ঘটনা নিয়ে স্থানীয় ও জেলা শিক্ষা মহলে তীব্র সমালোচনা উঠেছে।

Continue Reading
Advertisement