জি-৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প বৈঠক! বাণিজ্য ও কূটনীতিতে বড় আলোচনা
Connect with us

দেশের খবর

জি-৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প বৈঠক! বাণিজ্য ও কূটনীতিতে বড় আলোচনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফ্রান্সের (France) এভিয়ানে আজ মঙ্গলবার আন্তর্জাতিক কূটনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে অংশ নিতে পৌঁছাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-৭ (G7) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই সফরে তাঁর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে একটি হাইভোল্টেজ দ্বিপাক্ষিক বৈঠক (Bilateral Meeting)।

আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সোয়া ৬টায় এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক বড় চ্যালেঞ্জের (Challenges) মুখে পড়া ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ককে (Bilateral Relations) চাঙ্গা করতে দুই রাষ্ট্রপ্রধানের এই সাক্ষাৎকার বিশেষ গুরুত্ব বহন করছে। বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এবং ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রশাসনের চড়া শুল্ক (Tariff) আরোপের সিদ্ধান্তের পর দুই নেতার এটিই প্রথম মুখোমুখি আলোচনা।

এছাড়া, হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) মার্কিন নৌবাহিনীর অভিযানের সময় অসামরিক বাণিজ্যিক জাহাজে (Commercial Ships) হামলায় তিন ভারতীয় নাবিকের (Indian Sailors) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে ফোন করে কড়া প্রতিবাদ (Protest) জানিয়েছেন। এই পটভূমিতে বৈঠকে দুই দেশের অমীমাংসিত বাণিজ্যিক সমস্যা সমাধানের পাশাপাশি আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল (Supply Chain) শক্তিশালী করা, অবৈধ অনুপ্রবেশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে বিস্তারিত কথা হতে পারে। এর পাশাপাশি আজই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে মোদীর বৈঠক এবং যৌথভাবে ‘ভারত ইনোভেটস ২০২৬’ (Bharat Innovates 2026) সম্মেলনের সূচনা করার সূচিও রয়েছে।

Continue Reading
Advertisement