রায়গঞ্জে আসছেন রাহুল গান্ধী! ১৪ এপ্রিল হাইভোল্টেজ জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি
Connect with us

ভাইরাল খবর

রায়গঞ্জে আসছেন রাহুল গান্ধী! ১৪ এপ্রিল হাইভোল্টেজ জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নির্বাচনের (Election) দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে হেভিওয়েট (Heavyweight) নেতাদের প্রচারের দাপট। তারই অঙ্গ হিসেবে আগামী ১৪ এপ্রিল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এক বিশাল নির্বাচনী জনসভা (Electoral Rally) করতে আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে আয়োজিত হবে কংগ্রেসের এই হাই-ভোল্টেজ (High-voltage) সভা।

এই মেগা ইভেন্টকে (Mega Event) সফল করতে এখন থেকেই কোমর বেঁধে নেমেছে কংগ্রেস শিবির। জোরকদমে চলছে সভার যাবতীয় প্রস্তুতি (Preparation)। রবিবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানের পরিকাঠামো (Infrastructure) খতিয়ে দেখলেন জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সভার নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে কর্মী-সমর্থকদের জমায়েত— প্রতিটি খুঁটিনাটি বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি সুমন রায় সেই প্রস্তুতির ছবি তুলে ধরেছেন।

রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে কংগ্রেসের জমি শক্ত করতে রাহুল গান্ধীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Significant)। নির্বাচন এগিয়ে আসার মুখে রাহুলের এই আগমন কংগ্রেস কর্মীদের মনে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে নেতৃত্ব। সব মিলিয়ে ১৪ তারিখের এই সভাকে কেন্দ্র করে রায়গঞ্জের রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী।

Advertisement
ads
Continue Reading
Advertisement