চলচ্চিত্রপ্রেমীদের চোখে জল, কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার আর নেই
Connect with us

বিনোদন

চলচ্চিত্রপ্রেমীদের চোখে জল, কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার আর নেই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হলিউডের জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার আর নেই। গলার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। ‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘দ্য ডোর্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন এই অভিনেতা।

আশির দশকের শেষ থেকে নব্বইয়ের দশক পর্যন্ত হলিউড দাপিয়ে বেড়িয়েছিলেন তিনি। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’-এর মতো বিখ্যাত ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন পর্দার আড়ালে চলে যান তিনি। ২০২১ সালে ‘টপ গান: দ্য ম্যাভেরিক’ ছবির মাধ্যমে তিনি ফিরে এলেও, অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না।

তাঁর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত তথ্যচিত্র ‘ভ্যাল’ মুক্তি পায় ২০২১ সালে। সেই তথ্যচিত্রে ভ্যাল কিলমারের পরিবর্তে কণ্ঠ দিয়েছিলেন তাঁর ছেলে। দীর্ঘ বছর ধরে নিজের তোলা ভিডিও ফুটেজগুলির সংকলন নিয়েই তৈরি হয়েছিল এই প্রামাণ্যচিত্র।

আরও পড়ুনঃ ঘিবলি জ্বরে কুপোকাত নেট দুনিয়া! কিভাবে বানাবেন ছবি জানেন?

Advertisement
ads

১৯৯৫ সালে ‘ব্যাটম্যান ফরএভার’-এ সুপারহিরো ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেন কিলমার। এই চরিত্রে তাঁর অভিনয় আজও বহু সিনেমাপ্রেমীর মনে গেঁথে আছে। পরে ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ (১৯৯৭) ছবিতে তাঁকে না নিয়ে জর্জ ক্লুনিকে নেওয়া হলেও, সেই ছবি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি।

তবে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয় ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডোর্স’। ওলিভার স্টোন পরিচালিত এই সিনেমায় তিনি কিংবদন্তি রকস্টার জিম মরিসনের চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রের সঙ্গে মিশে যেতে তিনি জিম মরিসনের সব গান মুখস্থ করেছিলেন এবং প্রায় এক বছর ধরে মরিসনের মতো পোশাক পরা শুরু করেছিলেন।

ভক্তদের মনে আজীবন অমর হয়ে থাকবেন এই বহুমুখী প্রতিভাবান অভিনেতা।

Advertisement
ads
Continue Reading
Advertisement