গাড়ি দাঁড় করানোর জায়গা নিয়ে বিবাদ তৃণমূল শ্রমিক সংগঠনের দুই ইউনিয়নের, পথ অবরোধে সামিল সদস্যরা
Connect with us

মালদা

গাড়ি দাঁড় করানোর জায়গা নিয়ে বিবাদ তৃণমূল শ্রমিক সংগঠনের দুই ইউনিয়নের, পথ অবরোধে সামিল সদস্যরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১০ জানুয়ারী : বাসস্ট্যান্ডে প্রবেশ ও গাড়ি রাখবার দাবী জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো আই এন টিটি ইউ সি-র অটো ইউনিয়নের সদস্যরা। এই ঘটনায় বাধাদানের অভিযোগ উঠেছে আই এন টিটি ইউ সির ট্রেকার ইউনিয়নের বিরুদ্ধে।

রবিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ড চত্বরে।অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থেকে কুশিদা এবং চাঁচল লাইনের অটোওয়ালারা হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ডে গাড়ি দাড় করানোর জায়গা পাচ্ছে না।ট্রেকার ইউনিয়ন বাধা দেওয়ায় যাত্রী ওঠানো নামানোর ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হচ্ছে।দলীয় নেতৃত্বকে সব জানানো হলেও সমস্যার সুরাহা হয়নি। মহসিন নামে এক অটোচালক বলেন, হরিশ্চন্দ্রপুর থেকে কুশিদা এবং চাঁচল পর্যন্ত চেন করে অটো চালানোর দাবী জানিয়ে আসা হচ্ছে বহু দিন ধরেই। কিন্তু ট্রেকার ইউনিয়ন গাড়ি দাঁড় করানোর জায়গা দিচ্ছেনা। উভয় ইউনিয়নই তৃণমূল শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্ত। দলকে বিষয়টি জানানো হয়েছে।দাবি পূরণ না হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছেন তারা।এই ঘটনায় এদিন হরিশ্চন্দ্রপুর চাঁচলগামী ৮১ নং জাতীয় সড়ক প্রায় দুঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আইএনটিটিইউসি সমর্থিত অটো ইউনিয়নের সদস্যরা।বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকাজুড়ে।
পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যদিও হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক আইএনটিটিইউসির ব্লক সভাপতি রাধেশ্যাম বড়াই জানিয়েছেন, সকলেই আইএনটিটিইউসি পরিবারের সদস্য। জায়গা নিয়ে অটো এবং ট্রেকার ইউনিয়নেরর মধ্যে সমস্যা হলেও তা আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে দেওয়া হয়েছে।