নিজের দলের কর্মীকেই সপাটে চড়! হাতে মাইক নিয়ে ‘বেরো বেরো’ চিৎকার মমতার
Connect with us

ভাইরাল খবর

নিজের দলের কর্মীকেই সপাটে চড়! হাতে মাইক নিয়ে ‘বেরো বেরো’ চিৎকার মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কালীঘাট তৃণমূল কংগ্রেসের মিছিল (Protest rally) ঘিরে বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষের পর এবার চরম উত্তেজনা ছড়াল কালীঘাটে। হাজরার বিশৃঙ্খল পরিস্থিতির পর নিজের বাড়ির সামনে ভিড় নিয়ন্ত্রণ (Crowd control) করতে রাস্তায় নামেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে চরম হট্টগোলের মধ্যে আচমকাই তীব্র মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে কষিয়ে সপাটে চড় (Slap) মারেন তিনি। দাবি করা হয়েছে, আক্রান্ত ওই ব্যক্তি আসলে কালীঘাট তৃণমূলেরই একজন সক্রিয় কর্মী।

ভিডিওতে দেখা গিয়েছে, হাতে হ্যান্ডমাইক (Hand-mic) নিয়ে পুরোনো মেজাজে ভিড় সামলাচ্ছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় তিনি নিজের দলের লোকজনকে ধাক্কা দিতে শুরু করেন এবং তুমুল বকাবকি করেন। মাইকে ‘বেরো বেরো’ এবং ‘ডোন্ট ডিস্টার্ব মি’ (Don’t disturb me) বলে চিৎকার করতে থাকেন তিনি। অন্যদিকে, হাজরার ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,‘ভাড়াটিয়া গুন্ডা-লুম্পেনদের নিয়ে এসেছে। মেয়েদের গায়ে যেভাবে হাত দিয়েছে..আমি তাদের উদ্ধার করার জন্য গেটের বাইরে গিয়েছিলাম। আমি দেখেছি প্রত্যেকের মাথায় রক্ত। মেয়েদের গাল থেকে শুরু করে বুক থেকে শুরু করে, তাদের প্রাইভেট পার্টস থেকে শুরু করে….ছেলেদেরও মারা হয়েছে। মেয়েদেরও মারা হয়েছে। এত জঘন্যতম ঘটনা ঘটছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিলেন?’

বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হওয়া মিছিলে ‘চোর চোর’ স্লোগানের (Slogan) পালটা তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগানে গোটা এলাকা এমনিতেই সরগরম ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী (Central forces) লাঠিচার্জও করে। তবে এই সমস্ত ঘটনার রেশ ধরে নিজের বাড়ির সামনে তৈরি হওয়া নজিরবিহীন বিশৃঙ্খলা সামলাতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমন মেজাজ হারানো এবং দলীয় কর্মীকে চড় মারার ঘটনাটি এখন রাজ্য রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Continue Reading
Advertisement ads